ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

রংপুরে তিস্তার ভাঙনে নদীপাড়ের মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক


রংপুরে তিস্তার ভাঙনে নদীপাড়ের মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় তিস্তার নদী সংরক্ষিত ডান তীরে ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনের কারণে তিস্তা নদীর সংরক্ষিত বাঁধের প্রায় ২০ মিটার ব্লক নদীতে চলে গেছে। এতে করে হুমকির মুখে রয়েছে ইউনিয়ন পরিষদ ভবন, মসজিদ, সড়ক ও বসতবাড়িগুলো।

ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ড নদীতে জিওব্যাগ ফেললেও নদীপাড়ে আতঙ্ক উধাও হয়নি। ক্ষতিগ্রস্তরা স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন। এর আগে গত সপ্তাহে পার্শ্ববর্তী নোহালী ইউনিয়নে ভাঙনের ফলে ২২টি পরিবারের বসতভিটা নদী গর্ভে চলে যায়। বর্তমানে এখানেও শতাধিক পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছেন। শনিবার সকাল ৯টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে ৫১ দশমিক ৮৭ সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে, যেখানে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

জানা গেছে, উজানের ঢল কমে আসার ফলে তিস্তার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত কোলকোন্দের প্রায় ২০ মিটার অংশের ব্লক ধসে নদীতে বিলীন হয়ে গেছে। এর ফলে কোলকোন্দ ইউনিয়ন পরিষদ, মসজিদ, সড়ক, বসতবাড়ি, ফসলি জমি ও শহর রক্ষার গ্রোয়েন বাঁধও ভাঙনের হুমকিতে পড়েছে।

আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার

বিষয়টি জানার পর রাতেই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী ঘটনাস্থল পরিদর্শনে আসেন। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় জিওব্যাগ ফেললে বাঁধের ভাঙন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে, গত সপ্তাহে তিস্তার ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের কাচারীপাড়া ও চর বাগডোহরা। ইতোমধ্যে দুই গ্রামের ২২টি পরিবারের ঘরবাড়ি, ফসলের ক্ষেত, পুকুর ও রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে দুই গ্রামের শতাধিক পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

কোলকোন্দ ইউনিয়ন পরিষদ এলাকাবাসী শামীম মিয়া বলেন, নদীর তলদেশ পলিতে ভরাট হয়ে যাওয়ার কারণে তিস্তার ডান ও বাম দুই তীরে ভাঙন দেখা দিয়েছে। বর্ষাকালে নদী উজানের পানি ধারণ করতে না পারার কারণে ভাঙন তৈরি হয়েছে। এ ভাঙন বন্ধ করতে হলে নদী ড্রেজিংয়ের কোন বিকল্প নেই।

কোলকোন্দ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, তিস্তা নদীর ডান তীরে বাঁধ দিয়ে সুরক্ষিত করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। তিস্তায় পলি পড়ে বড় বড় চর গঠিত হচ্ছে, যার ফলে পানি কমার সাথে সাথেই এসব তীরে আঘাত আসছে। ইতোমধ্যে ভাঙন প্রতিরোধে কাজ শুরু হয়েছে।

নোহালী ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী বলেন, তার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাচারী পাড়া ও ৭ নম্বর ওয়ার্ডের বাগডোহরা গ্রামের ২২টি পরিবারের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে।

আরও পড়ুন: কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি চিরকুট

রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী বলেছেন, আমাদের দলের পক্ষ থেকে সংসদে ও রাজপথে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর দাবি জানানো হয়েছে। যদি দ্রুত এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে নদী ভাঙনে প্রতি বছর মানুষকে সর্বস্ব হারাতে হবে না। আমি ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং পানি উন্নয়ন বোর্ড ভাঙন প্রতিরোধে কাজ শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


রাজশাহীতে ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক

রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় অভিযানের সময় বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ মোঃ রুবেল হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ জুলাই) দুপুর দেড়টায় খানপুর বিওপির একটি দল কাটাখালী থানার চরখানপুর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুবেল হোসেনকে আটক করে। এ অভিযানের সময় তার কাছ থেকে জব্দ করা হয় ২৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ এবং একটি মোবাইল ফোন।

আটক মোঃ রুবেল হোসেন (২৬) নগরীর কাটাখালী থানার পূর্ব খানপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। শনিবার রাত সোয়া ৯টার দিকে ১বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারী স্বীকার করেছে যে তার কাছে থাকা বস্তায় ভারতীয় সিরাপ রয়েছে। পরে বস্তা তল্লাশি করে সেখানে ২৮০ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়। এছাড়াও, তার কাছ থেকে একটি জবধষসব ব্র্যান্ডের মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এদিন আটক মাদক কারবারীকে কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সপ্তাহজুড়ে বৃষ্টির ধারা অব্যাহত, বাড়তে পারে রাতের তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


সপ্তাহজুড়ে বৃষ্টির ধারা অব্যাহত, বাড়তে পারে রাতের তাপমাত্রা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে যে, শনিবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, কিন্তু রাতের তাপমাত্রা সামান্যভাবে বাড়তে পারে।

রবিবার (২৬ জুলাই): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আরও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২৭ জুলাই): দেশের আটটি বিভাগেই অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (২৮ জুলাই): সারা দেশজুড়ে অধিকাংশ স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (২৯ জুলাই): রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে ছাত্র হত্যা মামলার আসামিদের উপস্থিতিতে পুলিশের সভা ঘিরে বিতর্ক, ক্ষুব্ধ স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


শিবচরে ছাত্র হত্যা মামলার আসামিদের উপস্থিতিতে পুলিশের সভা ঘিরে বিতর্ক, ক্ষুব্ধ স্থানীয়রা

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর বাজারে পুলিশের আয়োজিত একটি মাদকবিরোধী মতবিনিময় সভায় জুলাই-আগস্টের ছাত্র হত্যা মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর উপস্থিতির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে কুতুবপুর বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, সভায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজাহার হাওলাদার উপস্থিত ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি গাড়ি পোড়ানো ও জুলাই-আগস্টের ছাত্র হত্যা মামলার একজন আসামি এবং এ মামলায় পূর্বে কারাভোগও করেছেন। এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামাদ মাদবরসহ আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকেও সভায় দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।

সভায় শিবচর থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাকিবুল হাসান, উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুর রহমান, ফরহাদ লস্করসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, ছাত্র হত্যা মামলার আসামিদের উপস্থিতিতে পুলিশের কোনো সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হওয়া অত্যন্ত দুঃখজনক এবং এতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা বলেন, এমন ব্যক্তিদের উপস্থিতি সভার উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আরও সতর্ক থাকার আহ্বান জানান।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “এটি ছিল একটি মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান। আমাদের তদন্ত কর্মকর্তা সেখানে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। সভায় জুলাই হত্যাকাণ্ডের কোনো মামলার আসামি উপস্থিত ছিলেন—এ বিষয়ে তিনি অবগত ছিলেন না এবং ব্যক্তিগতভাবে তাদের চিনতেনও না।”

তবে স্থানীয়দের দাবি, সভায় অংশগ্রহণকারীদের পরিচয় সম্পর্কে আরও সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। তাদের মতে, আলোচিত মামলার আসামিদের উপস্থিতি এ ধরনের সরকারি উদ্যোগের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে।

শাওন বল
মাদারীপুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


টাঙ্গাইলে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেপ্তার

 

অভিযোগের মুখোমুখি হওয়া হাসান সাব্বির। সংগৃহীত ছবি

টাঙ্গাইলের সখীপুরে একটি ঘটনায় তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে ২৫ বছরের এক পল্লী চিকিৎসক হাসান সাব্বিরকে। শনিবার (২৫ জুলাই) দুপুর দুইটা নাগাদ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাসান ওই এলাকার সোনা মিয়ার ছেলে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সেদিন দুপুরের সময় ভুক্তভোগী শিশু বাড়ির উঠানে খেলছিল। এই সময় প্রতিবেশী পল্লী চিকিৎসক হাসান শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি পরে বিষয়টি তার মাকে জানালে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি ঘটে এবং একপর্যায়ে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়।

বিষয়টি চারপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই অভিযুক্তকে মারপিট করে পুলিশে সোপর্দ করে। অন্যদিকে, ওই ঘটনার পর ভুক্তভোগীর মা থানায় মামলাও করেছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এই বিষয়ে জানান, ‘এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান সাব্বির নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে ধর্ষণ মামলা রুজু হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%