০৬:৫৩ পি.এম
সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো ৪ জন। কিন্তু এ সময়ের মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬৯ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০৭ জনের ক্ষেত্রে।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট হাসপাতাল ভর্তি সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ২৮৩ জন।
এদের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৭৭ হাজার ৬১৩ জন।
অন্যদিকে, ১৫ মার্চ থেকে এই প্রতিবেদন সময়কাল পর্যন্ত মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা হলো ৬০৯ জন। এ সময় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।
আরও পড়ুন: আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন