০৬:৫৭ পি.এম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সতর্ক করে বলেছেন, ‘আমরা কিন্তু টু-থার্ড মেজোরিটি নিয়ে সরকার গঠন করেছি। ফলে আমাদের ধমক-টমক দিয়ে কোনো লাভ হবে না।
যদি কাজ করেন এবং দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন, তাহলে ঠিকঠাক মতো প্রমোশনসহ সব প্রাপ্য পাবেন।’
শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এই কথা বলেন। এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই সভার আয়োজন করেছে।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
সভা শুরুতেই, শিক্ষামন্ত্রী দিনাজপুর বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল সম্পর্কে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের মতামত শোনেন। এক অধ্যক্ষ অভিযোগ করেন যে, বোর্ডের কর্মকর্তারা শিক্ষা ও প্রশাসনিক কাজের ক্ষেত্রে যথাযথ সহায়তা করেন না।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে একমত হয়ে বলেন, ‘শিক্ষা বোর্ড কি করে, তারা মনে করে পরীক্ষা নেবে; খাতা দেখবে; রেজাল্ট দেবে আর ৫টা করে বোনাস নেবে। আবার, প্রমোশনের জন্য কাজ বন্ধ রেখে আন্দোলনও করবে।’
তিনি আরও বলেন, ‘বোর্ড এটাও ভাবে না যে, তাদের একাডেমিক জায়গা থেকে উন্নতির দায়িত্বও আছে। তাদের মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বাৎসরিক পরিকল্পনা থাকা উচিত। কিন্তু তারা এই কাজগুলো করে না।’
মন্ত্রী কর্মকর্তাদের ও শিক্ষকদের সতর্ক করে বলেন, ‘বিগত সময়ে আওয়ামী লীগ করত, এখন সব বিএনপি হয়ে গেছে—সেইসব কর্মকর্তারাই আবার চেয়ারম্যানকে জিম্মি করে দাবিদাওয়া আদায় করতে চান। হুমকি-ধমকি দেন।’
আরও পড়ুন: আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন