ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুড়িগ্রামের রাজিবপুরে নদীর তীর সংরক্ষণ ব্লকের নিচ থেকে মাটি কাটার অভিযোগ


কুড়িগ্রামের রাজিবপুরে নদীর তীর সংরক্ষণ ব্লকের নিচ থেকে মাটি কাটার অভিযোগ

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে নদীর তীর সংরক্ষণ ব্লকের নিচ থেকে রাতের অন্ধকারে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ব্লকগুলোর স্থায়িত্ব এবং নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় ভেকু মেশিন ব্যবহার করে ব্লকের নিচ থেকে মাটি কেটে তা ট্রাকে সরিয়ে নেওয়া হচ্ছে। মাটি কাটার কাজে নিয়োজিত চালকেরা জানান, তাঁদের এ কাজের ঠিকাদারি দিয়েছেন নয়াচর ফকিরপাড়া গ্রামের এমদাদুল হক (ফকির)। অন্যদিকে, অহিজল হক কালুর বিরুদ্ধে ব্লকের কোল থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা আজিজুর ও আলমাছ অভিযোগ করেছেন যে, তাঁরা মাটি কাটার কাজে বাধা দিলেও কাজটি বন্ধ হয়নি। তাঁরা জানান, এ ঘটনায় স্থানীয় লোকজন হুমকির শিকার হয়েছেন।

আরও পড়ুন: সাড়ে তিন মাস পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নতুন ওসি যোগদান করলেন ফখরুল ইসলাম

বাসিন্দাদের আশঙ্কা, ব্লকের নিচ থেকে মাটি সরিয়ে নেওয়ার ফলে ভিত্তি দুর্বল হয়ে নদীভাঙনের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। তাঁরা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত এমদাদুল হক ফকির এ প্রতিনিধিকে বলেন, ‘এগুলো গত বছর মাটি কেটে রেখে দিয়েছিলাম। এখন সরিয়ে নিচ্ছি।’

চর রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান জানিয়েছেন, ‘বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

—এমএইচ

আরও পড়ুন: কসবায় মহাসড়ক অবরোধের ঘটনায় ছাত্রলীগ নেতা আল রাফি গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন যে, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ ময়নাতদন্ত ছাড়া কোনো মন্তব্য করা যাবে না।

তিনি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, "বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ ময়নাতদন্ত ছাড়া মন্তব্য করা যাবে না। আমরা সব বিষয়ে জেনে তারপর মন্তব্য করবো।"

এছাড়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি প্রদান করা এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা।

তিনি আরও উল্লেখ করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। ফেসিবাদী সরকারের আমলে অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে ক্রমাণয়ে পুলিশ আজকে এই পর্যায়ে উন্নীত হয়েছে।

এর আগে, বুধবার (২৮ অক্টোবর) বিকালে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি এই তথ্যের সত্যতা নিশ্চিত করে।

পুলিশ জানায়, ৯৯৯ নম্বরের মাধ্যমে তারা খবর পায় যে, উওরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি মরদেহ ভাসছে।

এরপর টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির গাজীপুর অফিসার ও ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেন্টাগন ইউক্রেনে স্টারশিল্ড বিভ্রান্তি নিয়ে তদন্তের দাবি প্রত্যাখ্যান করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


পেন্টাগন ইউক্রেনে স্টারশিল্ড বিভ্রান্তি নিয়ে তদন্তের দাবি প্রত্যাখ্যান করেছে

মার্কিন সেনেটরের একটি দলের দ্বারা ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত স্টারলিঙ্ক এবং সামরিক স্যাটেলাইট সেবা 'স্টারশিল্ড'-এ সম্প্রতি উদ্ভূত বিভ্রাটের ঘটনা সম্পর্কে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছিল। তবে, মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের ইনস্পেক্টর জেনারেল বা ওয়াচডগ সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এই তথ্যটি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেল সেনেটরদের পাঠানো চিঠির জবাবে জানান যে, তাঁদের উদ্বেগ বা প্রশ্নগুলোর যথাযথ উত্তর বিমান বাহিনীর (Air Force) কাছে পাওয়া সম্ভব। তবে, মার্কিন সংবাদমাধ্যমের মতে, আইনপ্রণেতারা পেন্টাগনের এই পদক্ষেপকে ধনকুবের ইলোন মাস্কের বিরুদ্ধে তদন্তে ওয়াচডগের অনিচ্ছা হিসেবে দেখছেন।

ডেমোক্র্যাটিক সেনেটর জিন শাহিনের নেতৃত্বে, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ৯ জন সেনেটর পেন্টাগনের ওয়াচডগকে একটি চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠিতে তাঁরা ইউক্রেনীয় বাহিনীর জন্য মার্কিন সরকার পরিচালিত স্টারশিল্ড ব্যবস্থায় গোলযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এতে উল্লেখ করা হয়েছিল যে, মার্কিন কোনো কর্মকর্তা এই সেবায় বিঘ্ন ঘটানোর অনুমতি দিয়েছিলেন কি না বা এর আগে থেকেই বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছিল।

গত অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ইউক্রেন নিশ্চিত করে যে, ঘন্টায় ১৬০ কিলোমিটারের বেশি গতিতে চলমান তাদের সামরিক ডিভাইসে স্পেসএক্সের স্টারলিঙ্ক সেবা সীমিত করা হয়েছে, যার ফলে বেশ কয়েকটি সামরিক অভিযান ক্ষতিগ্রস্ত হয়। এর জবাবে, স্পেসএক্সের সিইও ইলোন মাস্ক দাবি করেন যে, স্টারলিঙ্ক কোনো আক্রমণাত্মক সামরিক অভিযানের জন্য নয়, বরং এটি কেবল প্রতিরক্ষামূলক এবং বেসামরিক কাজে ব্যবহারের জন্য নির্মিত। তিনি আরও জানান, স্টারশিল্ড প্রযুক্তি মার্কিন সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয় এবং এর গতির সীমারেখা প্রতিরক্ষা দপ্তর ও প্রেসিডেন্ট নির্ধারণ করেন। যদিও সংবাদমাধ্যম 'ওয়াল স্ট্রিট জার্নাল'-এর প্রতিবেদনে বলা হয়, ইলোন মাস্ক নিজেই ইউক্রেনের স্টারশিল্ড সেবা সীমিত করার নির্দেশ দিয়েছিলেন।

পরবর্তীকালে, ২২ অক্টোবর সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে, ইউক্রেনের জন্য সামরিক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা স্টারশিল্ডের সংযোগ পুনরায় চালু বা স্বাভাবিক করা হয়েছে। সূত্র: দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া-আফ্রিকার বাণিজ্য ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


রাশিয়া-আফ্রিকার বাণিজ্য ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: পুতিন

রাশিয়া ও আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক লেনদেন দেড় গুণ বৃদ্ধি পেয়ে ২৭ বিলিয়ন (২,৭০০ কোটি) মার্কিন ডলার অতিক্রম করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে অনুষ্ঠিত এক দ্বি-পাক্ষিক বৈঠকে এই তথ্য প্রকাশ করেছেন।

বৈঠকে প্রেসিডেন্ট পুতিন উল্লেখ করেন, "রাশিয়ার সাথে আফ্রিকার মূল অর্থনৈতিক পরিসংখ্যানগুলো ইতিবাচক এবং বাণিজ্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ২০২২ সাল থেকে রাশিয়া-আফ্রিকা বাণিজ্যের মোট পরিমাণ দেড় গুণ বেড়েছে এবং তা বর্তমানে ২৭ বিলিয়ন ডলারের উপরে পৌঁছেছে।"

আফ্রিকা মহাদেশের সাথে রাশিয়ার এই বিশাল বাণিজ্যিক লেনদেনের একটি উল্লেখযোগ্য অংশ মিসরের সাথে সম্পন্ন হচ্ছে, বলে রুশ প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন। সূত্র: তাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুল বর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


নজরুল বর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা, ২৯ অক্টোবর, ২০২৬ : জেলার নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আজ একটি আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে সেমিনারে জানানো হয়, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সারা দেশে নজরুল বর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। নজরুলের দর্শন, সৃষ্টি এবং কালচার সর্বমহলে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ চলছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গায় নজরুল বর্ষের বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

মূল প্রবন্ধে ড. মুন্সি আবু সাইফ বিদ্রোহী কবি নজরুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা। কবিতা, গান ও সাহিত্যের মাধ্যমে তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, স্বাধীনতা ও সাম্যের বাণী ছড়িয়ে দিয়েছেন। তাঁর সাহিত্যকর্ম শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং সব যুগের মানুষের জন্য প্রাসঙ্গিক।

নজরুল ছিলেন শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তাঁর লেখনীতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানুষের মুক্তির আকাক্সক্ষা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ফুটে উঠেছে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার যে দর্শন তিনি তুলে ধরেছেন, তা আজও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুল বিদ্রোহী দ্রোহের ও মানবতার সাহিত্যের কবি। নজরুল বর্ষ উদযাপন কেবল কবিকে স্মরণ করার আনুষ্ঠানিকতা নয়; বরং তাঁর জীবন, সাহিত্য, দর্শন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও প্রতিবাদী মানসিকতা ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, নজরুলকে যথাযথভাবে জানতে হলে তাঁর কবিতা ও গান পাঠের পাশাপাশি তাঁর চিন্তা, দর্শন এবং সমাজ পরিবর্তনের আকাক্সক্ষাকে অনুধাবন করতে হবে। আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গবেষণার মাধ্যমে নজরুলের সাহিত্য কর্মকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। আমরা যদি নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার আদর্শ বাস্তব জীবনে ধারণ করতে পারি, তাহলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে। নজরুলের সাহিত্য ও দর্শন আগামী প্রজন্মকে একটি মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।

সভায় আরো বক্তব্য রাখেন নেজারত ডেপুটি কালেক্টরেট মির্জা শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, সংস্কৃতি কর্মী এম আলাউদ্দিন, কাজল মাহমুদ, তুহিন সুলতানা, গণমাধ্যম কর্মী বিপুল আশরাফ, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম প্রমুখ।

পরে নজরুল সংগীত গান পরিবেশনের মাধ্যমে সেমিনারটি শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%