০২:১৭ পি.এম
প্রতিদিন ঢাকার বর্জ্যের ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি মঙ্গলবার (১৪ জুলাই) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, ২০২৮ সালের আগস্ট মাসের মধ্যেই প্রকল্পটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে শুরু করবে বলেই আশা করা হচ্ছে। বলা হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে আগামী ২৫ বছর ধরে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ, একাধিক বাসে আগুন; তিনজন গ্রেপ্তার
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আমিনবাজার এবং দক্ষিণ সিটির মাতুয়াইল এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে।
বৈঠকের সময় বলা হয়েছে, চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য বিনিয়োগ করবে।
তিনি আরও জানান, নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ক্লিন কেয়ার নামে একটি ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম মঙ্গলবার নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে এই অ্যাপের উদ্বোধন করেন।
এই অ্যাপের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ পাবেন।
আরও পড়ুন: রামগঞ্জে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত, নতুন কমিটি শিগগিরই ঘোষণা হবে
অন্যদিকে, আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে বর্জ্য ও অব্যবস্থাপনার কারণে জায়গাটি অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। বিষয়টি প্রধানমন্ত্রী এর নজরে আসার পর, তাঁর নির্দেশে ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ওই এলাকায় বর্জ্য অপসারণ, পরিবেশ পরিচ্ছন্নকরণ এবং মহাসড়কের দুই পাশে নিমগাছের চারা রোপণের বিষয়টি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা জাহেদ উর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন