০১:৫৮ এম
মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি, মাদক ছাড়ুন, সুস্থ জীবন গড়ুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশের ঘোড়াশালে একটি মাদকবিরোধী সভা ও র্যালির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে, ঘোড়াশাল পৌরসভার সচেতন জনগণের ব্যানারে, এ সভা ও র্যালির নেতৃত্বদান করেছেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া।
ঘোড়াশাল বাজার ঈদগাহ ময়দান থেকে শুরু হওয়া এ মাদকবিরোধী র্যালি পৌর এলাকার নানা সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশালের ঘোড়াচত্বর এসে একটি সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া।
আরও পড়ুন: তিস্তা মহাপ্রকল্প শুরুর বিলম্বে ক্ষুব্ধ মানুষ, বিএনপির আন্দোলন তীব্র
মাদকবিরোধী প্রোগ্রামে এলাকার নারীসহ স্থানীয় বিভিন্ন স্তরের লোকজন এবং সুশীল সমাজের ব্যক্তিরাও অংশ নেন।
এদিকে, মাদকবিরোধী মিছিল শেষ হওয়ার পর ঘোড়াশাল শুক্কুর মিয়ার হোটেলের সামনে শহীদ ময়েজউদ্দিন সেতুর ওপর থেকে দুইটি ককটেল ছোঁড়া হয় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর মধ্যে একটির বিস্ফোরণ ঘটে, অপরটি অবিস্ফোরিত অবস্থায় থাকে। পরে পুলিশ ওই অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, বিষয়টির তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন