ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা


যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার  হুমকি  দিয়ে অর্থ  আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় ব্যক্তিগত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক যুবতীর কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা আদায়ের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

মামলার আসামীরা হলেন, মোঃ মেহেদী হাসান ওরফে শাসন (৩১) ও মোঃ আতিকুর রহমান (৪৫)। 

এজাহারের বরাত দিয়ে জানা যায়, অভিযোগকারী মিন্নি খাতুনের (ছদ্দ নাম) সঙ্গে প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রথম অভিযুক্তের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি বিবাহিত। এরপর তিনি সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করেন।
এরপর ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে প্রথম অভিযুক্ত রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শালবাগান এলাকার অভিযোগকারীর ভাড়া বাসায় যান। সেখানে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে তার অজান্তে একটি ভিডিও ও কয়েকটি ব্যক্তিগত ছবি ধারণ করা হয়। 

এরপর চলতি বছরের ৮ ফেব্রয়ারি রাতে দ্বিতীয় অভিযুক্তের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে অভিযোগকারীর বড় ভাইয়ের হোয়াটসঅ্যাপে ওই ভিডিও ও ছবিগুলো পাঠানো হয়। পরে অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবি করা হয়।

অভিযোগকারী দাবি করেছেন, সামাজিক সম্মান রক্ষার কথা বিবেচনা করে তিনি কয়েক দফায় মোট ১ লাখ ২৫ হাজার টাকা প্রদান করেন। তবে অর্থ দেওয়ার পরও অভিযুক্তরা ভিডিও ও ছবিগুলো তার আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে পাঠাতে থাকেন। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ বার্তা, অডিও রেকর্ড, ভিডিও এবং অন্যান্য ডিজিটাল তথ্যপ্রমাণ অভিযোগকারীর কাছে সংরক্ষিত রয়েছে। ঘটনার বিষয়ে তার পরিবারের সদস্যসহ একাধিক ব্যক্তি অবগত রয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী চন্দ্রিমা থানায় লিখিত এজাহার দাখিল করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

এ ব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মোঃ মনিরুল ইসলাম জানান, ব্যক্তিগত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক যুবতীর কাছ থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২-০৭-২০২৬। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি। 
 
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জানাজায় অংশ নিয়েছেন।

জাতীয় সংসদের সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা অনুষ্ঠিত হয়।

রোববার (১২ জুলাই) আসরের নামাজের পর জাতীয় সংসদ ভবনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ প্লাজার পরিবর্তে জানাজা হয় জাতীয় সংসদের মূল ভবনের প্রবেশ টানেলে, যা ছিল বৈরী আবহাওয়ার কারণে।

জানাজা শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন।

এরপর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন। উক্ত সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দও সঙ্গে ছিলেন।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে অন্যান্য হুইপগণ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয় ফুল দিয়ে।

এরপর মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

এর আগে জাতীয় সংসদের অধিবেশনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সরকারের পক্ষ থেকে এবং বিরোধী দলের সংসদ সদস্যরা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। পরে অধিবেশনে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, রোববার ভোরে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারের মাঝে ২৫ লাখ টাকার চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারের মাঝে ২৫ লাখ টাকার চেক বিতরণ

পঞ্চগড়ের সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ ব্যক্তির পরিবারের সদস্যদের মধ্যে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ সম্পন্ন হয়েছে। এই সহায়তা দেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড থেকে।

রবিবার বিকেলবেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক বিতরণ করেন।

এই চেক বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন এবং বিআরটিএর পঞ্চগড় সার্কেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, বিআরটিএর সহকারী পরিচালক আলী আহসান মিলন, মোটরযান পরিদর্শক হিমাদ্রী ঘোটকসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নিহতদের স্বজনেরা।

বিআরটিএ সূত্রে জানা গেছে, গত পাঁচ মাসে পঞ্চগড়ে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। আবেদনগুলো যাচাই-বাছাই করার পর বিআরটিএর আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড তাদের আবেদনকে অনুমোদন দেয়। এর ভিত্তিতে পাচটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।

চেকপ্রাপ্তদের মধ্যে আছেন মো. আল আমিন, মো. আজাদ হোসেন, মোছা. সাজেদা আক্তার, রিক্তা রানী এবং অন্য একজন নিহতের পরিবারের প্রতিনিধি।

অনুষ্ঠানে জানানো হয় যে, সম্প্রতি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনদের মধ্যে মোট এক কোটি ৮৫ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলেও তিনি মন্তব্য করেন। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা নিয়ে এসেছে। এই আর্থিক সহায়তা তাদের জন্য কিছুটা উপকারে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক রাজশাহী

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমান  ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ  দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
শনিবার (১১ জুলাই) রাত সোয়া ৮টার দিকে চারঘাট উপজেলার দিঘলকান্দি ঈদগাঁও বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহীর পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের মোঃ জারজিস হোসেন (৩২) ও নামাজ গ্রাম উল্লাপুকুর এলাকার মোঃ হাসিব (২৪)।
রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই মাদক কারবারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে চারঘাটসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করে। এছাড়াও জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যেই তাদের কাছে রাখা হয়েছিল বলেও স্বীকার করেছে তারা।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে চারঘাট থানা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ঈশ্বরগঞ্জ আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর দপ্তর

নির্ধারিত সময়ের অফিসে আসেন না কর্মকর্তা-কর্মচারীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


নির্ধারিত সময়ের অফিসে আসেন না কর্মকর্তা-কর্মচারীরা

 

ঈশ্বরগঞ্জ আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর দপ্তর ফাঁকা অবস্থায় রয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে আসেন না। আজ রবিবার সকাল ৯ টা ৫৬ মিনিটে তোলা ছবি দেখায়। কালের কণ্ঠ।

নির্ধারিত সময়ে অফিসে আসা না হওয়া নিয়মে পরিণত হয়েছে এই দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের। সরকারি বাধ্যবাধকতা অনুযায়ী সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার কথা, তবে সকাল ১০টা পার হয়ে গেলেও সিংহভাগ কর্মকর্তা-কর্মচারীর দেখা মেলেনি।

আজ রবিবার (১২ জুলাই) সকালে সরেজমিনে ঈশ্বরগঞ্জ পিডিবি অফিসে গিয়ে এই চরম অব্যবস্থাপনার চিত্র দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, অফিসের মোট ১২ জন কর্মকর্তার মাঝে উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম, নিম্নমান হিসাব সহকারী মুক্তারুজ্জামান ও লাইনম্যান এ বি এম কাইয়ুমকে ছাড়া আর কাউকে অফিসে পাওয়া যায়নি। সকাল ৯টা ৫৬ মিনিটে আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী অফিসে না আসায় কর্মচারীদের অনুপস্থিতির ব্যাপারে উপসহকারী প্রকৌশলী রেজাউল করিমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্মচারীদের অফিসে থাকার কথা। মনে হয় তারা নিচতলার অফিস কক্ষে আছেন।'

তবে নিচতলায় কর্মচারীদের অফিস রুমে গিয়ে দেখা যায়, সেখানে লাইনম্যান এ বি এম কাইয়ুম ছাড়া আর কেউ উপস্থিত নেই।

পরবর্তীতে তাদের অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য লাইনম্যান কাইয়ুমকে বলা হলে তিনি অন্য কর্মচারীদের মোবাইল ফোনে কল দেন। ফোনে ওয়েল্ডার এ হেদায়েত উল্লাহ জানান, সকাল ৯টা ৩৬ মিনিটে তিনি সোহাগী বাজারে আছেন। সাহায্যকারী সাইফুল ইসলাম সকাল ৯টা ৪৬ মিনিটে জানান, তিনি ঈশ্বরগঞ্জ বাজার থেকে অফিসের উদ্দেশে রওনা করছেন।

এরপর সাহায্যকারী ঝর্ণা আক্তারকে সকাল ৯টা ৫০ মিনিটে ফোন দেওয়া হলে তিনি জানান, তিনি বাসায় আছেন। অফিসে না আসার ব্যাপারে ঝর্ণা আক্তার দাবি করেন, তিনি মুক্তারুজ্জামানের কাছে বলে ছুটিতে আছেন। তবে ঝর্ণা আক্তারের ছুটির ব্যাপারে উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম ও নিম্নমান হিসাব সহকারী মুক্তারুজ্জামানকে জিজ্ঞাসা করা হলে তারা জানান, ছুটির বিষয়ে তারা কিছুই জানেন না। বাকি অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে সরকারি সেবা খাতের একটি গুরুত্বপূর্ণ অফিসে এভাবে চরম গাফিলতি ও চোর-পুলিশ খেলার ঘটনায় স্থানীয় গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দ্রুত এই অব্যবস্থাপনা দূর করে কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে ভুক্তভোগীরা আওয়াজ তুলেছেন।

সঠিক সময়ে অফিসে উপস্থিত না থাকার বিষয়ে ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলী হামজা ইমামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এক্সচেঞ্জ অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে অফিসে আসতে ১১টা বেজে যায়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%