ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

এলডিসির মসৃণ উত্তরণে বৈশ্বিক সহায়তা বৃদ্ধির আহ্বান


এলডিসির মসৃণ উত্তরণে বৈশ্বিক সহায়তা বৃদ্ধির আহ্বান

সোমবার জাতিসংঘ সদর দপ্তরে ইকোসক উচ্চপর্যায়ের অধিবেশনের সাধারণ বিতর্কে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবিটি তোলা হয়েছে বাসস থেকে।

 স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উন্নয়নশীল দেশের মর্যাদায় মসৃণ উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা জোরদার করার আহ্বান জানিয়েছেন এলডিসি গ্রুপ। এ ক্ষেত্রে তারা স্বল্পসুদে পর্যাপ্ত অর্থায়ন, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, জলবায়ু অর্থায়ন সহজপ্রাপ্য করা, বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ ও ডিজিটাল বৈষম্য দূর করার জন্য বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেছেন। এলডিসি গ্রুপের মত অনুযায়ী, এসব পদক্ষেপ ছাড়া ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং দোহা কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনে বাধা আসবে।

আজ সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) উচ্চপর্যায়ের অধিবেশনের সাধারণ বিতর্কে এলডিসি গ্রুপের পক্ষে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব কথা বলেন।

আরও পড়ুন: বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অটোভ্যানে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা

বক্তব্যের মধ্যে তিনি টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা এবং দোহা কর্মসূচির প্রতি এলডিসি গ্রুপের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তার মতে, এই দুটি বৈশ্বিক কাঠামো স্বল্পোন্নত দেশগুলোর টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল উন্নয়ন এবং উন্নয়নশীল দেশের মর্যাদায় সুষ্ঠু উত্তরণের গন্তব্য নির্ধারণ করে।

ড. তিতুমীর উল্লেখ করেন, যতই ২০৩০ সালের সময়সীমা কাছে আসছে, এসডিজি অর্জনের অগ্রগতি ততই নির্দিষ্ট পথে থেকে সরে যাচ্ছে। বিশেষ করে এলডিসিগুলোর ক্ষেত্রে পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠছে। দীর্ঘ সময় ধরে চলা কাঠামোগত দুর্বলতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঋণের বেড়ে ওঠা बोঝা, সীমিত রাজস্ব সক্ষমতা, বিদেশি উন্নয়ন সহায়তা (ওডিএ) এর সংকোচন, ডিজিটাল বৈষম্যের বৃদ্ধি এবং অর্থায়নের সীমিত সুযোগ তাদের উন্নয়ন প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, এসব সংকট কেবল ২০৩০ এজেন্ডা বাস্তবায়নকে ব্যাহত করছে না, বরং দোহা কর্মসূচির লক্ষ্যমাত্রা-২০৩১ সালের মধ্যে আরও বেশি এলডিসিকে টেকসই ও অপরিবর্তনীয়ভাবে উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তরণের লক্ষ্যকে ঝুঁকিতে ফেলছে।

বক্তব্যে তিনি জানান, বর্তমানে ১৪টি এলডিসি বিভিন্ন পর্যায়ে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় রয়েছে এবং এ দেশগুলোর আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। নজিরবিহীন রাজনৈতিক, সামষ্টিক অর্থনৈতিক, পরিবেশগত এবং বহিরাগত অভিঘাতের কারণে বাংলাদেশ ও নেপাল তাদের উত্তরণ প্রস্তুতি পর্ব ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত তিন বছর বৃদ্ধির আবেদন করেছে।

আরও পড়ুন: রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রদল আটক করল ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে

ড. তিতুমীর বলেন, দেশে ও বৈশ্বিক জটিল পরিস্থিতিতে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে থাকা দেশের জন্য অতিরিক্ত সময়টি কোনো বিশেষ সুবিধা নয়, বরং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, 'স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি' (এসটিএস) বাস্তবায়ন এবং প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার এগিয়ে নেওয়ার জন্য একটি কৌশলগত প্রয়োজন।

তিনি বলেছেন, এই বাস্তবতার মধ্যে দোহা কর্মসূচির কার্যকর বাস্তবায়নের বিকল্প নেই। এর মাধ্যমে এলডিসিগুলোর কাঠামোগত সীমাবদ্ধতা দূর করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, অভিঘাত মোকাবিলার সক্ষমতা উন্নত করা এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের ভিত্তি শক্তিশালী করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আগামী বছর কাতারের দোহায় অনুষ্ঠেয় দোহা কর্মসূচির মধ্যমেয়াদি পর্যালোচনা বৈশ্বিক অংশীদারিত্বকে নতুনভাবে শক্তিশালী করার এবং গৃহীত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের গতি বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রী, আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং উন্নয়ন সহযোগীদের সর্বোচ্চ পর্যায়ের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান, যেন এই পর্যালোচনা বাস্তবসম্মত, রূপান্তরমুখী ও কার্যকর ফলাফল দিতে পারে।

এলডিসি গ্রুপের পক্ষ থেকে তিনি জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য পাঁচটি অগ্রাধিকারমূলক প্রস্তাব তুলে ধরেন।

আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ, একাধিক বাসে আগুন; তিনজন গ্রেপ্তার

প্রথমত, ক্রমবর্ধমান ঋণঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত, পূর্বানুমেয় এবং সহজ শর্তে উন্নয়ন অর্থায়নের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো প্রয়োজন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদন সক্ষমতা, সহনশীল অবকাঠামো, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা এবং মৌলিক সেবায় বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।

দ্বিতীয়ত, এলডিসিগুলোর কাঠামোগত দুর্বলতাকে যথাযথভাবে প্রতিফলিত করার জন্য আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামোর সংস্কার জরুরি। এজন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ সম্প্রসারণ, ঋণ পরিশোধে সাময়িক স্থগিতাদেশ, টেকসই ঋণ সমাধান এবং আরও ন্যায্য বৈশ্বিক অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তৃতীয়ত, জলবায়ু অর্থায়ন সহজপ্রাপ্য, পূর্বানুমেয় এবং ঝুঁকির মাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অভিযোজন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, জ্বালানি রূপান্তর এবং 'লস অ্যান্ড ড্যামেজ' তহবিলের জন্য অতিরিক্ত, পর্যাপ্ত ও দ্রুত প্রাপ্তিযোগ্য সহায়তা নিশ্চিত করা উচিত। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি ও সহনশীল অবকাঠামোতে বিনিয়োগের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপরও তিনি জোর দেন।

চতুর্থত, সুরক্ষাবাদী প্রবণতা থেকে সরে এসে এলডিসিগুলোর জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সংরক্ষণ ও সম্প্রসারণ করা প্রয়োজন। সেইসঙ্গে স্বচ্ছ, সহজ এবং উন্নয়নবান্ধব 'রুলস অব অরিজিন' নিশ্চিত করা আবশ্যক।

আরও পড়ুন: রামগঞ্জে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত, নতুন কমিটি শিগগিরই ঘোষণা হবে

পঞ্চমত, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ডিজিটাল ও প্রযুক্তিগত বৈষম্য হ্রাসের জন্য আরও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন। এর মাধ্যমে এলডিসিগুলো উদ্ভাবনকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে পারবে।

বক্তব্যের শেষাংশে ড. তিতুমীর বলেন, এলডিসিগুলোর সামনে থাকা চ্যালেঞ্জ আন্তর্জাতিক সংহতি এবং বহুপাক্ষিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার একটি বড় পরীক্ষা। তিনি বলেন, দোহা কর্মসূচির মধ্যমেয়াদি পর্যালোচনাকে এমন একটি মোড় পরিবর্তনের সুযোগে পরিণত করতে হবে, যা টেকসই উন্নয়নের গতি পুনরুদ্ধার করবে, পারস্পরিক আস্থা পুনর্গঠন করবে এবং কাউকে পেছনে না রেখে উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন গতি সৃষ্টি করবে।

তিনি জানান, এ লক্ষ্য অর্জনে এলডিসি গ্রুপ সকল অংশীদারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুট গুদামে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইট নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


বরিশাল যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইট নিক্ষেপ

আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল যাওয়ার সময় মাদারীপুরের সাধুর ব্রিজ নামক স্থান অতিক্রমকালে তাঁর গাড়ি-বহরকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮:৩৬ মিনিটে।এ সময় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িটি অক্ষত থাকলেও নিক্ষেপকৃত ইটটি গিয়ে পড়ে তাঁর নিরাপত্তায় থাকা এসএসএফের একটি গাড়ির উপরে। পরবর্তীতে অবশ্য প্রধানমন্ত্রী গাড়ি বহর সেখান থেকে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় ইট নিক্ষেপকারীকে খুঁজছে প্রশাসন। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তারা কোন মন্তব্য করতে রাজি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ভুয়া পরিচয়ে দাঁতের চিকিৎসা, মেডিক্যাল টেকনোলজিস্টকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


রংপুরে ভুয়া পরিচয়ে দাঁতের চিকিৎসা, মেডিক্যাল টেকনোলজিস্টকে জরিমানা

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের একটি মেডিক্যাল টেকনোলজিস্টের বিরুদ্ধে দাঁতের চিকিৎসক পরিচয়ে রোগী দেখা এবং প্রেসক্রিপশনের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর জেলা প্রশাসন তার চেম্বারের কার্যক্রম বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

একইসঙ্গে, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা না করার জন্য লিখিত অঙ্গীকারনামাও প্রশাসন গ্রহণ করেছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নগরীর চেকপোস্ট এলাকায় পরিচালিত অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান উপস্থিত ছিলেন। এই অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরাও শামিল ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানাচ্ছে, অভিযানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের টেকনোলজিস্ট রবিউল ইসলামের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা, প্রেসক্রিপশন প্রদান এবং নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এছাড়া, চেম্বারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান সাংবাদিকদের জানান, ‘উচ্চ আদালতের সাম্প্রতিক রায়ের পর মেডিক্যাল টেকনোলজিস্টরা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা, রোগ নির্ণয় অথবা প্রেসক্রিপশন দেওয়ার সুযোগ পান না। কিন্তু অভিযানে দেখা গেছে, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে দন্ত চিকিৎসক পরিচয়ে রোগী দেখে আসছিলেন এবং প্রেসক্রিপশন দিচ্ছিলেন। এটি আইনের পরিপন্থী।’

তিনি আরও বলেন, ‘অভিযানের সময় তার চেম্বারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগও রয়েছে। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং চেম্বারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘তিনি লিখিতভাবে অঙ্গীকার করেছেন যে ভবিষ্যতে আর এ ধরনের কার্যক্রম পরিচালনা করবেন না। তারপরও যদি একই ধরনের অভিযোগ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ক্ষতিগ্রস্ত রোগীদের উদ্দেশ্যে কাজী মো. শাহান জানান, ‘কেউ যদি তার চিকিৎসাসেবার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারবেন। অভিযোগের ভিত্তিতে সঠিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসা পেশায় নির্ধারিত যোগ্যতা ও নিবন্ধনের বাইরে গিয়ে রোগী দেখা বা প্রেসক্রিপশন দেওয়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এতে ভুল চিকিৎসার আশঙ্কা এবং রোগীর জীবনও হুমকির মুখে পড়তে পারে। তাই এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত তদারকি ও আইন প্রয়োগ জরুরি।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। চিকিৎসক পরিচয়ে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদান, অনুমোদনহীন চেম্বার পরিচালনা অথবা মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহারের মতো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা গ্রহণের আগে সংশ্লিষ্ট চিকিৎসকের ডিগ্রি, নিবন্ধন ও পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম চোখে পড়লে জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয় অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামলা-মারধরের পর স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


হামলা-মারধরের পর স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ যুবকের

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় হামলা এবং মারধরের পর নববিবাহিত স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়া এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন আব্দুল কাদির (২২) নামের এক যুবক।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় কমলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব গুরুতর অভিযোগ করেন।

এছাড়াও, এ ঘটনায় কমলগঞ্জ থানায় তিনি একটি লিখিত অভিযোগও করেছেন।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদির বলেন, প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে তিনি নোটারি পাবলিকের মাধ্যমে তানজিনা রহমান সাদিয়াকে বিয়ে করেন। তবে মেয়ের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। প্রায় দুই মাস আগে তার স্ত্রী স্বেচ্ছায় তার সাথে বাড়িতে চলে আসার পর থেকেই তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।

তার দাবি অনুযায়ী, সোমবার দুপুরে স্ত্রী ও স্বজনদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে একটি দাওয়াতে যাওয়ার পথে উপজেলার সদর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় তার শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে হামলা চালায়। এতে তিনি এবং তার সঙ্গে থাকা আরো কয়েকজন ব্যক্তি আহত হন।

আব্দুল কাদিরের অভিযোগ, হামলার সময় তার স্ত্রী তানজিনা রহমান সাদিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে তার স্ত্রীর স্বর্ণালংকারও ছিনিয়ে নেওয়া হয়।

পরে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

ইরানে যুদ্ধের তীব্রতা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে জ্বালানি তেলের দাম। সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আবারো নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর জ্বালানি তেলের দাম দ্রুতভাবে বাড়তে শুরু করে।

সোমবার সকালে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড ফিউচার’ ব্যারেল প্রতি ৩.২১ ডলার বা ৪.২২ শতাংশ বেড়ে ৭৯.২২ ডলারে পৌঁছায়। অন্যদিকে, মার্কিন ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ ক্রুড ওয়েলের দাম ব্যারেল প্রতি ৩.০৪ ডলার বা ৪.২৬ শতাংশ বেড়ে ৭৪.৪৫ ডলারে দাঁড়ায়।

বিশ্বের জ্বালানি তেলের চাহিদার পাঁচ ভাগের এক ভাগ পরিবহন হচ্ছে হরমুজ প্রণালি দিয়ে। তাই হরমুজ প্রণালিতে যদি কোনো ধরনের অস্থিরতা তৈরি হয়, তাহলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বৃদ্ধি পায়।

যুদ্ধ শুরু হওয়ার পর জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে গত মার্চে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু যুদ্ধবিরতির পরে তা দ্রুত কমে ৭০ ডলারে নেমে আসে।

যদি যুদ্ধের তীব্রতা আরও বৃদ্ধি পায় এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়, তবে তেলের দাম আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%