০৪:১৫ পি.এম
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতির সঙ্গে অপচয়ও করেছে।
তিনি এ কথা মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে একনেক সভা শেষে একটি ব্রিফিংয়ে জানান।
জোনায়েদ সাকি মন্তব্য করেছেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে শুধু দুর্নীতি করা হয়েছে তা নয়, বরং তাদের অনেক অর্থের অপচয়ও হয়েছে।
আরও পড়ুন: মীর শাহেদ আলম: ঠিকাদার খুশি হয়ে দিলে ঘুষ নয়
এ কারণে চলমান প্রকল্পগুলোকে বিচার-বিশ্লেষণ করে পুনরুজ্জীবন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরো জানান, ৬০ ভাগের ওপরে সম্পন্ন হওয়া প্রকল্পগুলোকে দ্রুততার সঙ্গে শেষ করার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া যেসব প্রকল্পের কাজ ৩০ শতাংশের নিচে আছে সেগুলো পুনর্বিবেচনা করে নতুন প্রকল্পের সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করা হবে।
এ সময়ে তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে যদি দীর্ঘসূত্রিতা, অনিয়ম ও দুর্নীতির মতো সমস্যা সৃষ্টি হয়, তাহলে এর দায়ী ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন: ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
এদিন একনেক সভায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়।
এই পাঁচটি প্রকল্প হলো- প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’, পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’, ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন’ প্রকল্প এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধন) প্রকল্প, এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘১০০টি উপজেলায় ১ (এক) টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন