১২:৩১ পি.এম
বাগেরহাটের ফকিরহাটে একটি মোবাইল ফোনের দোকানে অভিযান পরিচালনা করে পুলিশ ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে, যেগুলোর আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করা হয়েছিল। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
পুলিশের দাবি, আটককৃত মোবাইল ফোনগুলো আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করা হচ্ছিল।
সোমবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলা বাজারে রেজাউর রহমান পলাশের ‘পুষ্প টেলিকম’ নামের মোবাইল ফোনের দোকানে অভিযান চালানো হয়, যেখানে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক বিফ্রিংয়ে পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার এ তথ্য জানান।
আরও পড়ুন: শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
আটককৃতদের মধ্যে রয়েছেন– ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকার শেখ সিদ্দিকুর রহমানের ছেলে রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাটের আতাইকাঠি এলাকার আক্কেল আলী শেখের ছেলে মো. অহিদুল ইসলাম (২৬), খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ এলাকার চৈতন্য সাহার ছেলে চন্দন সাহা (৩০) এবং বাগেরহাটের ভট্ট বালিয়াঘাটা এলাকার জাহাঙ্গীর খানের ছেলে মো. হুছাইন খান (২২)।
পুলিশ সুপার জানান, অভিযানের সময় আরো তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের মধ্যে রয়েছেন– ফকিরহাটের পাগলা শ্যামনগর এলাকার শেখ সিদ্দিকুর রহমানের ছেলে মো. শিমুল শেখ (২৫), আট্টাকী এলাকার কাদের ফকিরের ছেলে মো. শফিকুল ফকির (২২) এবং খুলনার রূপসা উপজেলার নারকেলী চাদপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে তৌফিকুর রহমান (৩৪)। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৫৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা পুষ্প টেলিকমে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো বিক্রি করতেন।
আটককৃত রেজাউর রহমান পলাশের বিরুদ্ধে পূর্বে একটি চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ফকিরহাট মডেল থানায় এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া ৫৯টি মোবাইল ফোন মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে তুলাতলি তীরের বেদে পল্লীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে বিপর্যয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন