০৮:০৬ এম
বিশ্বকাপ ফাইনালে স্পেনের রক্ষণভাগের নিখুঁত রণকৌশলের মুখে আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণভাগ পুরো ১২০ মিনিট খেললেও প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি। লিওনেল মেসি মাঠে থাকা সত্ত্বেও, তাদের গুটি কয়েক আক্রমণকে গোলের সুযোগে রূপান্তর করতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় এই দুই দল মুখোমুখি হয়।
তবে নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের ৩০ মিনিট জুড়ে স্পেনের রক্ষণভাগ পেরিয়ে কোনো ফাঁকা জায়গা বের করতে সম্পূর্ণ ব্যর্থ হয় আর্জেন্টিনা। ফলে পুরো ম্যাচে তাদের মোট শট ছিল মাত্র ২টি, তবে গোলপোস্ট লক্ষ্য করে কোনো শট ছিল না।
আরও পড়ুন: গ্রাম পুলিশ সদস্যদের জন্য বাইসাইকেল বিতরণের সময়সীমা কমাল সরকার
বিপরীতে, স্পেন আর্জেন্টিনাকে পুরোপুরি চেপে ধরে ২০টি শট নেয়, যার মধ্যে ১২টি শটই ছিল গোলপোস্ট লক্ষ্য করে। আর্জেন্টিনার আক্রমণভাগের এই ব্যর্থতার মাঝে গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজ একাই প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি মেসিবাহিনীর।
অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে তোরেসের গোলে এগিয়ে যায় স্পেন। বক্সের বাইরে থেকে ভেসে আসা বলটি মাঠের ভেতরে রাখেন নিকো উইলিয়ামস। তিনি এটি অনেকটা ফাঁকায় পেয়ে যান ফেররান তোরেস। এরপরই এটি এক শটে জালে জড়ান তিনি।
পরে আর্জেন্টিনা গোল শোধের চেষ্টা করলেও স্পেনের সাথে পেরে ওঠেনি। স্পেনও বাকি সময়ে আর গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
আরও পড়ুন: ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, অভিযোগ জালিয়াতি ও শর্তভঙ্গের: স্বরাষ্ট্রমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন