০২:৫৪ পি.এম
বিএনপি প্রতিশ্রুতি দেয়, এবং তারা প্রতিশ্রুতি রাখে। তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে এবং সেই ইশতেহার বাস্তবায়ন করে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে বিএনপি ৩১ দফা দেয় এবং ৩২ দফা পর্যন্ত এর পূরণ করে—এর নাম বিএনপি।
তিনি শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের এভাবে টাকা দেওয়ার বিষয়টি ইশতেহারে ছিল না, এটি ৩২ নম্বর। আর স্কুল ড্রেস দেওয়ার বিষয়টি ৩৩ নম্বর।
আরও পড়ুন: ঝিনাইদহে পাচারকালে ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক
তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, উৎপাদনমুখী শিক্ষা এবং প্রত্যেক শিক্ষার্থীর হাতকে কর্মের হাতে পরিণত করতে জিয়াউর রহমানের উদ্যোগ তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, কারিগরি শিক্ষাসহ সকল উদ্যোগ উনার সময় গ্রহণ করা হয়েছিল।
সালাহউদ্দিন বলেন, খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন। শিক্ষক কল্যাণ ট্রাস্ট তো রয়েছে এবং এর বাইরে একজন শিক্ষকের জন্য পাঁচ থেকে সাত লাখ টাকা অবসর সুবিধা প্রদান করা হবে। এটি একজন দরিদ্র স্কুলশিক্ষকের জন্য, যিনি গ্রামে বসে আছেন, অনেক বেশি মাইনে রাখে।
তিনি যোগ করেন, ছাত্ররা বাড়িতে বসে ব্যাংক অ্যাকাউন্টে আইবিএস প্লাস প্লাসে ডিজিটালাইজড পদ্ধতিতে টাকা পাবে এবং এক টাকাও কোথাও উৎকোচ দিতে হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকে গতকাল বলেছে, আগামী দুদিন পরে সরকারের ১৮০ দিন পূর্ণ হবে, আপনারা কী কী বাস্তবায়ন করেছেন? এগুলো দেখে যান, আমরা বাস্তবায়ন করেছি। এটি আমাদের ইশতেহারে ছিল না। এটি ৩২ নম্বর। বিনামূল্যে শিক্ষার্থীদের জন্য স্কুলড্রেস বিতরণ ৩৩ নম্বর বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: ডিসেম্বরে ১১২ জন কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন