০৯:১৩ এম
সব চাওয়া কি পূরণ হয়! বেশিরভাগ সময়ই হয় না। আর হলে সৌভাগ্যকে নিশ্চিতভাবে পাশে পেতে হবে।
অস্ট্রেলিয়ার আজ কোনোটিই হয় নাই।
ডারউইন টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল দ্রুত বাংলাদেশকে অলআউট করা। সেই অনুযায়ী শুরুটা করেছিল তারা। দ্রুত ২ উইকেট তুলে নিয়ে।
আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক
তবে গলার কাঁটা হয়ে দাঁড়ান মেহেদী হাসান মিরাজ।
মিরাজের দৃঢ়তায় প্যারা পাচ্ছেন অস্ট্রেলিয়ার পেসত্রয়ীসহ অন্যান্যরা। তাকে যে কোনোভাবেই আউট করতে পারছেন না প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডরা। সুযোগ অবশ্য এসেছিল।
ওই যে ভাগ্যের পাশে নেই অজিদের।
ইনিংসের ১২৯তম ওভারে দুই উইকেট পাওয়ার দ্বারপ্রান্তে ছিলেন কামিন্স। কিন্তু উভয়ই মিস করলেন তার দুই সতীর্থ। ফলে জীবন পেলেন তাসকিন আহমেদ ও মিরাজ। প্রথমটা ছিল খুব সহজ।
আরও পড়ুন: ইনানীতে বাপেক্সের ৯ সদস্যের টিম কূপ নিরাপদে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে
ওভারের প্রথম বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার দিয়ে ৪ মারেন তাসকিন। লোভে পরে আবারও মারতে যান তিনি। তবে ক্যাচ দিয়ে বসেন। কিন্তু সহজ ক্যাচটা মিস করলেন স্টিভেন স্মিথ। অথচ, গতকাল স্লিপে হ্যাটট্রিক ক্যাচ নেন তিনি।
২ বল পর এবার মিরাজ ক্যাচ তুলেন। তবে মিডউইকেটে ওঠা ক্যাচটা একটু কঠিন ছিল ট্রাভিস হেডের জন্য। প্যাডসহ দৌড়ে বলকে হাতে পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার, তবে তা তালুবন্দী করতে পারেননি। জীবন পাওয়া দুই ব্যাটার এখন প্যারা দিচ্ছে অস্ট্রেলিয়াকে।
লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৪১৭ রান। এতে লিড দাঁড়িয়েছে ২১৯। দশম ফিফটি পাওয়া মিরাজ অপরাজিত ৬৫ রানে রয়েছেন। বিপরীতে ১২ রানে ক্রিজে আছেন তাসকিন। নবম উইকেটে দুজনের জুটি দাঁড়িয়েছে ৪৫ রানে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ১৯৮ রান।
এর আগে তৃতীয় দিনে শুরু করতে নেমে গত দিনের সঙ্গে আজ দলীয় খাতায় ৩ রান যোগ করতেই বিদায় নেন হাসান মাহমুদ। হ্যাজলউডের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৯২ বলে ১৪ রান করে অস্ট্রেলিয়াকে ভালোই প্যারা দেন এই পেসার। পরে ব্যক্তিগত ১৭ রানে দিনের দ্বিতীয় ব্যাটার হিসেবে বিদায় নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে: ডা. জাহিদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন