১০:৩৬ পি.এম
কঙ্গোর বিপক্ষে গতকাল মাঠে নেমেই রেকর্ড গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
লিওনেল মেসির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন পর্তুগিজ মহাতারকা।
কিন্তু আসরের শুরুটা তেমন ভালো হয়ে ওঠেনি আন্তর্জাতিক ফুটবলে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার।
আরও পড়ুন: ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ বায়ুমান স্কোর ৯৬
কঙ্গোর বিপক্ষে গতকালকের ম্যাচে রোনালদো নিজেই নিজের ছায়া হয়ে ছিলেন।
পারফরম্যান্সে ছিল না তার স্বভাবসুলভ ধার, দুয়েকবার বল জালে জড়ানোর সুযোগ পেলেও কোনোটিই কাজে লাগাতে পারেননি।
এমন পারফরম্যান্সের পরে রোনালদোকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
অনেকেই পর্তুগালের পয়েন্ট হারানোর পেছনে রোনালদোর গোল না পাওয়াকে দায়ী করেছেন।
আরও পড়ুন: রেলের ১৬৪ মিটার গেজ ইঞ্জিনের ১১৫টি মেয়াদোত্তীর্ণ
এই কঠিন সময়ে সাবেক ইংলিশ কিংবদন্তি এবং ম্যানচেস্টার ইউনাটেডে রোনালদোর সাবেক সতীর্থ ওয়েইন রুনি রোনালদোর পাশে দাঁড়িয়েছেন।
রুনির মতে, ম্যাচে জয় না পাওয়ার পেছনে রোনালদোর শুধু একার দায় নয়।
বরং রোনালদোর চেয়ে বাকিদের বেশি দায়ী করছেন তিনি।
এই প্রসঙ্গে পর্তুগালের প্রধান দুই মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ এবং বার্নার্ডো সিলভাকে রীতিমতো ধুয়ে দিয়েছেন রোনালদো।
আরও পড়ুন: মোটরসাইকেলচালকদের জন্য নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিআরটিএ
পর্তুগালের বিষয়ে কথা বলতে গিয়ে রুনি বলেছেন, 'পুরো ম্যাচে ব্রুনো কিংবা বার্নার্ডো—ক্রিস্টিয়ানোর জন্য একটিও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি।
সুযোগ তৈরি করা তো বাদই দিন, তারা নিজেরাও কোন গোল করতে পারেনি।'
তিনি আরও বলেন, 'সবাই রোনালদোকে বেঞ্চে বসানের দাবি তুলছে, আমার কাছে এর কোনো যৌক্তিকতা নেই; কারণ সে তো কোনো বলের জোগানই পাচ্ছে না।'
চলতি বিশ্বকাপ শুরুর আগে পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজকে নিয়ে আলোচনা ছিল প্রচুর।
আরও পড়ুন: ঝিনাইদহে পাচারকালে ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক
তবে গতকাল তিনিও ছিলেন বেশ নিষ্প্রভ।
সুতরাং, রুনি কাঠগড়ায় তুলেছেন তাকে, 'এই বিশ্বকাপে ব্রুনোর পর্তুগালের সেরা খেলোয়াড় হওয়ার কথা ছিল, এমনকি সে গোল্ডেন বলের অন্যতম দাবিদার।
এই ম্যাচে সে ঠিক কী করেছে? আর গণমাধ্যমই বা কেন তাকে একই মাপকাঠিতে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে না?'
আরও পড়ুন: ডিসেম্বরে ১১২ জন কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন