১০:০০ পি.এম
কাঠালিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কাঠালিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সাক্ষাৎকালে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। এ সময় কাঠালিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রাসেল সিকদার, কাঠালিয়া প্রেস ক্লাবের সদস্য ও কাঠালিয়া বাজার কমিটির সভাপতি আজিম সিকদার, প্রেস ক্লাব সদস্য মো. শাহরুখ মাষ্টার, প্রচার সম্পাদক সফিকুল ইসলাম শাওন, সদস্য মোঃ শামিম হাওলাদার সদস্য মোসারেফ হোসেন সদস্য সুমন সিকদার -সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
মতবিনিময়কালে নবাগত ওসি মো. মেহেদী হাসান সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি মহোদয়ের সফল কর্মজীবন কামনা করা হয়।
আরও পড়ুন: বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন