১০:০৭ পি.এম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের একীভূত হওয়া শরীয়াহ্ভিত্তিক পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আলোচনার সমাপনী বক্তব্যে, এই বিষয়ে তিনি বিস্তারিতভাবে আলোচনা করেন।
অর্থমন্ত্রী উল্লেখ করেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত রক্ষা করা। একীভূত হওয়া পাঁচ ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে আপাতত ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। একইসঙ্গে, ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস হিসাবের জন্যও ২ লাখ টাকা পর্যন্ত তাৎক্ষণিক উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে। অবশিষ্ট টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ায়নি সরকার : জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
এছাড়া, বিশেষ কিছু পরিস্থিতিতে আমানতকারীদের জন্য বড় ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে, এ বিষয়ে মন্ত্রী জানান। তিনি বলেন, কিডনি ডায়ালাইসিস, ক্যান্সার ও অন্যান্য জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত আমানতকারীরা এবং যাঁরা হজের উদ্দেশ্যে অর্থ সঞ্চয় করেছিলেন, তাঁদের জন্য বিশেষ মানবিক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, বহুল আলোচিত ‘ব্যাংক রেজুলিউশন আইন, ২০২৬’ এর একটি বিতর্কিত ধারা বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ব্যাংক রেজুলিউশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারাটি নিয়ে বিভিন্ন অংশীজনের মধ্যে একাধিক মতামত ও উদ্বেগ তৈরি হয়েছিল। এই সার্বিক পরিস্থিতি মাথায় রেখে সরকার আলোচনার ভিত্তিতে এই বিতর্কিত ধারাটিকে পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়মুক্তির অভিযোগ নাহিদের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন