ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বন্যায় বান্দরবানের ৭০ শতাংশ এলাকা ক্ষতিগ্রস্ত


বন্যায় বান্দরবানের ৭০ শতাংশ এলাকা ক্ষতিগ্রস্ত

বান্দরবানে বন্যার কারণে ৭০ শতাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, ভূমিধস এবং জলাবদ্ধতার ফলে বান্দরবান জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, জেলার ৩৪টি ইউনিয়নের মধ্যে ২৯টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদক বান্দরবান থেকে জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য সাংবাদিকদের জানালেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত ৬ থেকে ১৩ জুলাই মধ্যবর্তী সময়ে জেলাজুড়ে মোট ৫৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাতের কারণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হয়ে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

আরও পড়ুন: বাকৃবিতে রেললাইনে টায়ার পোড়ানোর সময় ছাত্রলীগের দুই কর্মী আটক

জেলা প্রশাসনের তথ্যমতে, এ পর্যন্ত জেলায় ৪৯টি ভূমিধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় আকারের ১১টি ভূমিধসে বিভিন্ন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিধসে লামা উপজেলায় ৬ জন এবং পানিতে ডুবে আরও ১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ফলে জেলার প্রায় ১২ হাজার ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বান্দরবান পৌরসভা, লামা পৌর এলাকা ও সদর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার মোট ৩৪টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৭০ শতাংশ এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে।

এছাড়াও, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ৬৫ কিলোমিটার এবং এলজিইডির প্রায় ৯০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রাথমিক হিসেবে ২ হাজার ১০৪ হেক্টর কৃষিজমি ও বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৬৮ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। এতে প্রায় ৫ হাজার ২০ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, এবারের বন্যায় রাস্তাঘাট, কৃষিঘাটসহ সবকিছু মিলে প্রায় ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। পরে সব তথ্য সংগ্রহের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: রামগঞ্জে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত, নতুন কমিটি শিগগিরই ঘোষণা হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাধিক মামলার আসামির দেশত্যাগের প্রস্তুতি প্রশাসনের নজর কোথায়?

আন্তর্জাতিক ডেস্ক

দিনাজপুর প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:১৪ এম


একাধিক মামলার আসামির দেশত্যাগের প্রস্তুতি প্রশাসনের নজর কোথায়?

দিনাজপুরের হাকিমপুর হিলির জিলাপি পট্টি এলাকার একাধিক ফেনসিডিল মামলার আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক মাদক মামলা দায়ের করেছে। বর্তমানে তিনি পলাতক অবস্থায় রয়েছেন এবং দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে র‍্যাব (RAB) ও পুলিশের দায়ের করা একাধিক ফেনসিডিল-সংক্রান্ত মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের জন্য আদালত থেকে পরোয়ানা জারি হয়েছে। হাকিমপুর থানার সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা এখনও কার্যকর হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরুর পর থেকেই তিনি আত্মগোপন করেছেন এবং দীর্ঘদিন ধরে পলাতক হিসেবে তালিকাভুক্ত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। অন্যদিকে, একটি গোপন সূত্র জানায়, আলমগীর হোসেন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। তারা মনে করেন, যদি সত্যিই তিনি দেশত্যাগের চেষ্টা করেন, তাহলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিয়ে তাকে দ্রুত গ্রেপ্তার করা উচিত। তবে এ বিষয়ে আলমগীর হোসেনের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি জানান, "আমার কিছু করতে পারলে করেন আমি জাবোই আমাকে কেউ ঠেকাতে পারবে না।" এমন ঘটনায় প্রশ্ন উঠছে, আইনের কাজ কি শুধু মামলা দেওয়া নাকি উপযুক্ত সাজা প্রদান?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:১৬ এম


মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ‘আগ্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। তারা একই সঙ্গে সতর্ক করে বলেছে যে, তেল রপ্তানির জন্য ব্যবহৃত এ অঞ্চলের অন্য পথগুলোও লক্ষ্যবস্তু হতে পারে।

গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের ফলে উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর আইআরজিসি বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘শত্রুর জানা উচিত, তারা এখন ভারত মহাসাগরীয় রুট দিয়ে বিশ্বে তেল ও গ্যাস রপ্তানির পথ বন্ধ করে দিয়েছে—যার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য তেল ও গ্যাস রপ্তানি পথও বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।’

তবে আইআরজিসি কোন কোন রপ্তানি পথ ক্ষতিগ্রস্ত হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি সবার জন্য উন্মুক্ত থাকবে, অথবা কারও জন্যই থাকবে না।’

অন্য এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘যোদ্ধাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে এবং যুক্তরাষ্ট্র তার আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।’

এর আগে, মার্কিন কর্মকর্তারা হরমুজ প্রণালীতে নৌচলাচল নিয়ন্ত্রণ করার বিষয়ে ইরানের দাবি নাকচ করেছেন। তারা জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক নৌপথ উন্মুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ছোড়া ৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:১৮ এম


ইরানের ছোড়া ৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

জর্ডানের সেনাবাহিনী বলেছে, ইরান থেকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে।

বুধবার ভোরে এসব ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমায় প্রবেশ করার পর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করে ফেলে।

এ সম্বন্ধে সংবাদ সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়।

জর্ডানের সেনাবাহিনী একটি বিবৃতিতে জানায়, বুধবার ভোরে ইরানের ভূখণ্ড থেকে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত করা হয়।

এ ব্যাপারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে প্রতিহত করেছে।

সেনাবাহিনী আরও জানায়, এই ঘটনার ফলে কোনো হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া হিসাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর দিকে হামলা চালিয়ে যাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে জর্ডানের আকাশসীমায় এসব ক্ষেপণাস্ত্র প্রবেশ করে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের প্রতি বছরে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:২০ এম


শিক্ষার্থীদের প্রতি বছরে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছরের জন্য অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠান শেষে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই আহ্বান দেন।

এর আগে করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকারের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশের জন্য তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্কের প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে এসব প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়।

এর মাধ্যমে দেশের বিভিন্ন স্কুল পর্যায়ে ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হয়।

এছাড়া, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। ব্যক্তিগত পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠান থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সম্মাননা লাভ করে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%