ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

শিশু ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন সাজা দিল আদালত


শিশু ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন সাজা দিল আদালত

জয়পুরহাটে শিশু ধর্ষণের মামলায় সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি নামে এক যুবককে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আবদুর রহমান এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।

আরও পড়ুন: বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অটোভ্যানে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা

মামলার বিবরণ অনুযায়ী, পঞ্চম শ্রেণির এক ছাত্রী, যার বাবা মালয়েশিয়া প্রবাসী, পাশাপাশি মায়ের সঙ্গে আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের নানা বাড়িতে বসবাস করতেন। গত ২০২২ সালের ১৪ জুন, মেয়েটি বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার পর অন্য শিশুরা চলে গেলে, রনি তাকে চকলেটের লোভ দেখিয়ে তার চাচার বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ধর্ষণের পর রনি ওই মেয়েকে ওই ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেয়।

মেয়েটি বাড়িতে ফিরে পরের দিন অসুস্থ হয়ে পড়লে, তার পরিবারকে ঘটনার কথা জানায়। পরবর্তী সময়ে ৫ আগস্ট আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার শুনানি শেষে এবং ৮ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় দেয়।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন আদালতের সরকারি কৌঁসুলি রিনাত ফেরদৌসী রিনি বলেন, এই রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের মতো অপরাধে কঠোর শাস্তির বার্তা আরও সুস্পষ্ট হলো।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন রিনাত ফেরদৌসী রিনি, আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন উজ্জ্বল হোসেন।

আরও পড়ুন: বাকৃবিতে রেললাইনে টায়ার পোড়ানোর সময় ছাত্রলীগের দুই কর্মী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে 'অপসাংবাদিকতা রোধে করণীয়' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল প্রেসক্লাব ও বাউফল রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান।

এ ছাড়া আলোচনায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অতুল পাল, আল মামুন, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসীমউদ্দীন এবং বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জি. এম. মশিউর রহমান মিলন।

সভায় বক্তব্য দেন অতুল পাল, তোফাজ্জল হোসেন, এম. এ. বাসার, এবিএম মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, শিবলী সাদেক, রইসুল ইসলাম ইমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, অপসাংবাদিকতা পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ, ব্যক্তিস্বার্থে সাংবাদিকতার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা রোধে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ, বস্তুনিষ্ঠতা ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩.৫ বিলিয়ন ডলার বিনিয়োগে যুক্তরাষ্ট্রে তিন ডেটা সেন্টার গড়ছে প্রতিষ্ঠানটি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


৩.৫ বিলিয়ন ডলার বিনিয়োগে যুক্তরাষ্ট্রে তিন ডেটা সেন্টার গড়ছে প্রতিষ্ঠানটি

যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিজিটাল রিয়েলটি ব্ল্যাকস্টোনের মালিকানাধীন তিনটি ডেটা সেন্টারে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের (প্রায় ৪৩,১৯২ কোটি ১০ লাখ বাংলাদেশি টাকা) অংশীদারিত্ব কিনছে।

সোমবার (২৯ জুন) এ চুক্তির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

খবর প্রকাশের পর প্রাক-বাজার লেনদেনে ডিজিটাল রিয়েলটির শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়।

মঙ্গলবার (৩০ জুন) সিএনবিসির এক প্রতিবেদন এ তথ্য দেয়।

চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ১ দশমিক ২ বিলিয়ন ডলার নগদ (১৪,৮০৮ কোটি ৭২ লাখ বাংলাদেশি টাকা) এবং ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের (প্রায় ২৮,৩৮৩ কোটি ৩৮ লাখ বাংলাদেশি টাকা ) শেয়ার দেবে। তিনটি ডেটা সেন্টারের মোট মূল্য ধরা হয়েছে ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার (প্রায় ৯৬,২৫৬ কোটি ৬৮ লাখ টাকা)।

ডিজিটাল রিয়েলটি ভার্জিনিয়ার মানাসাসে থাকা দুটি ৯৬ মেগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টারে ব্ল্যাকস্টোনের ৮০ শতাংশ অংশীদারিত্ব কিনবে। এছাড়া স্টার্লিংয়ের আরেকটি ৯৬ মেগাওয়াট ডেটা সেন্টারে ৫০ শতাংশ অংশীদারিত্ব নেবে।

প্রতিষ্ঠানটির প্রধান বিনিয়োগ কর্মকর্তা গ্রেগ রাইট বলেন, এই চুক্তি ব্ল্যাকস্টোনের সঙ্গে তাদের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের নতুন ধাপ। এর মাধ্যমে উচ্চমানের ও সম্পূর্ণ ভাড়ায় পরিচালিত ডেটা সেন্টারের মালিকানা আরো বাড়বে।

ডিজিটাল রিয়েলটি বিশেষ করে ভার্জিনিয়ায় নিজেদের উপস্থিতি বাড়াতে চায়। অঞ্চলটি বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টার বাজার হিসেবে পরিচিত।

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, দুটি ডেটা সেন্টার ২০২৭ সালের প্রথমার্ধে এবং আরেকটি ২০২৮ সালের প্রথমার্ধে পূর্ণ সক্ষমতায় পরিচালনায় আসবে।

রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জেএলএলের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকায় বর্তমানে নির্মাণাধীন ডেটা সেন্টারের ৯২ শতাংশ সক্ষমতা আগেই গ্রাহকদের কাছে বরাদ্দ হয়ে গেছে। ফলে ২০৩০ সাল পর্যন্ত এই খাতে খালি সক্ষমতা কমই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও বিশ্লেষকদের মতে, অ্যামাজন, মাইক্রোসফট, মেটা ও গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগ করায় ডেটা সেন্টারের চাহিদা দ্রুত বাড়ছে। সেই সুযোগ কাজে লাগাতেই বড় ধরনের বিনিয়োগ করছে ডিজিটাল রিয়েলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলিম পরীক্ষা উপলক্ষে কন্ট্রোল রুম স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


আলিম পরীক্ষা উপলক্ষে কন্ট্রোল রুম স্থাপন

সুষ্ঠুভাবে আলিম পরীক্ষা গ্রহণ, তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় যোগাযোগের সুবিধার্থে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে একটি ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম)’ স্থাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষাটি সুষ্ঠুভাবে গ্রহণের জন্য, তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় যোগাযোগের সুবিধার্থে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে একটি ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ’ স্থাপন করা হয়েছে। দাপ্তরিক ফোন নম্বরগুলোও প্রদান করা হয়েছে।

২০২৬ সালে অনুষ্ঠিত আলিম পরীক্ষার নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরগুলো হলো: পরীক্ষা নিয়ন্ত্রক ০২-৫৮৬১০২০২, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা) ০১৭১২-৮০৭৯৫০, সহকারী পরিদর্শক (সংযুক্ত- পরীক্ষার শাখা) ০১৬৭৯-৮৫২৯৬৫, পরামর্শক (চুক্তিভিত্তিক) ০১৭১৩-০৬৮৯০৯, সহকারী পরিদর্শক (সংযুক্ত- আলিম পরীক্ষার শাখা) ০১৭১৬-৫১০৪৮৮, পিএ টু পরীক্ষা নিয়ন্ত্রক ০১৭৭৭-৮১৬২৮২।

আগামী ২ জুলাই থেকে আলিম পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষা উপলক্ষে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের জার্সিতে খেলবেন হেনরিকস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের জার্সিতে খেলবেন হেনরিকস

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ময়েজেস হেনরিকস। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার জন্মভূমি পর্তুগালের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগামী আগস্টে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বে পর্তুগালের জার্সিতে মাঠে নামবেন।

পর্তুগালে জন্ম নেওয়া হেনরিকস শৈশবে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানেই তার ক্রিকেট ক্যারিয়ার গড়ে ওঠে। তিনি পরে অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে, ২০২১ সালের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ হয়নি।

অস্ট্রেলিয়ায় ফেরার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় এবার নতুন চ্যালেঞ্জ হিসেবে পর্তুগালের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হেনরিকস। তার ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন ফিনল্যান্ডে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান সাব-রিজিওনাল বাছাইপর্ব দিয়ে শুরু হবে এবং সেখানেই তার অভিষেক হতে পারে।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, কোনো পূর্ণ সদস্য দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর সহযোগী সদস্য দেশের প্রতিনিধিত্ব করতে হলে অন্তত তিন বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরত থাকতে হয়। হেনরিকস ইতোমধ্যেই সেই শর্ত পূরণ করেছেন। ফলে, পর্তুগালের হয়ে খেলতে তার আর কোনো বাধা নেই।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি অত্যন্ত সফল ছিলেন। বিগ ব্যাশ লিগ (বিবিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিসহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছেন। ক্যারিয়ারে তিনি ১১টি বড় শিরোপা জিতেছেন।

বিগ ব্যাশে দীর্ঘ সময় সিডনি সিক্সার্সের হয়ে খেলেছেন হেনরিকস। ২০১১-১২ মৌসুমে দলটির প্রথম শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে অধিনায়ক হিসেবে ২০১৯-২০ এবং ২০২০-২১ মৌসুমে টানা দুইবার সিডনি সিক্সার্সকে চ্যাম্পিয়ন করেন। এছাড়া ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদে তিনি আইপিএল শিরোপা জিতেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%