০১:৩২ এম
পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ-এর ছবিকে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও এবং ছবি ‘শিবির মিডিয়া সেল’ পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় জেলার পাশাপাশি পৌর বিএনপিসহ তাদের অঙ্গ সহযোগী সংগঠন পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আলম মামুন রনিক, পৌর বিএনপির সদস্য পঞ্চগড় জেলা জজ আদালতের সাবেক জিপি এবং পঞ্চগড় আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারি ও জেলা বিএনপি’র সদস্য ইউনুস শেখ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
এছাড়াও এতে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নূরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান এবং সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের কাজ প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন অর্জন করছে। ঠিক এই সময়ে একটি রাজনৈতিক দল তার সম্মান ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র হিসেবে শিবিরের পেজে এআই ব্যবহার করে তার ছবি এডিট করে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে।
আমরা এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং প্রতিবাদ জানাই। সেইসঙ্গে ভুয়া ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের অনুসন্ধানের মাধ্যমে খুঁজে বের করে তাদের শাস্তি দাবি করি।
যদি আমাদের এই দাবি মানা না হয়, তাহলে আমরা দলীয়ভাবে আলোচনা করে কঠোর কর্মসূচির হুশিয়ারি জানাচ্ছি।
আরও পড়ুন: আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় শিবিরের মোটরসাইকেল শোডাউন
পরে, সংবাদ সম্মেলন শেষে বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাব থেকে বের হয়ে পঞ্চগড় চৌরঙ্গি মোড়ে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন