ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন রাধিকা আপ্তে


কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন রাধিকা আপ্তে

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে কাজ হারানোর ভয়ে তিনি অনেক সময় বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন। সুযোগ হাতছাড়া হওয়ার ভয়ে এমন কিছু কাজেও রাজি হয়েছেন, যেগুলোতে অভিনয় করতে তাঁর ব্যক্তিগত আগ্রহ ছিল না।

‘বদলাপুর’, ‘অন্ধা ধুন’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’ এবং ‘লাস্ট স্টোরিজ’-এর মতো সিনেমা ও সিরিজে অভিনয় করে তিনি নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। প্রায় দুই দশকের অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের ক্যারিয়ারের অনিশ্চয়তা ও কাজ হারানোর ভয় নিয়ে কথা বলেছেন। রাধিকা জানান, একসময় যেকোনো মূল্যে কাজ পাওয়ার তাগিদ অনুভব করতেন। কোনো প্রস্তাব ফিরিয়ে দিলে সেটি অন্যের হাতে চলে যাওয়ার কিংবা সফল হওয়ার আশঙ্কা তাঁকে ভাবিয়ে তুলত।

আরও পড়ুন: আজ কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

তবে সময়ের সাথে সেই মানসিকতায় পরিবর্তন এসেছে। বর্তমানে প্রয়োজন হলে কোনো কাজের প্রস্তাবে সহজে ‘না’ বলতে পারেন তিনি। অতীতে অতিরিক্ত কাজের প্রতি আগ্রহের কারণে এমন কিছু প্রকল্পে যুক্ত হয়েছিলেন, যেগুলো এখন আর করতে চান না বলেও জানান অভিনেত্রী।

মাতৃত্ব তাঁর জীবন ও পেশাগত সিদ্ধান্তে বড় পরিবর্তন এনেছে। সন্তান জন্মের পরপরই কাজে ফেরার পরিকল্পনা থাকলেও বাস্তব অভিজ্ঞতায় বুঝেছেন, মাতৃত্বের সময়টুকু উপভোগ করা কতটা গুরুত্বপূর্ণ। তাঁর মতে, সন্তানকে সময় দেওয়া এবং পেশাগত দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে শারীরিক ও মানসিক চাপ তৈরি হয়।

রাধিকা জানান, সন্তান জন্মের পর তাঁর শরীর আগের অবস্থায় ফিরতে প্রায় দুই বছর সময় লেগেছে। এখন তিনি মনে করেন, একই পরিস্থিতিতে পড়লে সন্তান জন্মের পর কিছুদিন কাজ থেকে বিরতি নিতেন।

অভিনেত্রী আরও বলেন, নিজের পক্ষে কথা বলতে পারা এবং প্রয়োজনের সময় ‘না’ বলতে পারাই তাঁর কাছে শক্তির প্রকাশ। অতীতে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সম্মতি দিয়েছেন, যার জন্য পরে অস্বস্তিতে ভুগতে হয়েছে।

আরও পড়ুন: বিয়ে করেছেন পপ তারকা মাইলি সাইরাস

এদিকে নেটফ্লিক্সের নতুন নারীপ্রধান গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’তে রাধিকাকে দেখা যাচ্ছে। সিরিজটিতে দুই শক্তিশালী নারীর ক্ষমতার দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। নিজের চরিত্রটিকে আকর্ষণীয় ও স্টাইলিশ উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছেন, এ ধরনের চরিত্রে আগে অভিনয় করেননি তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে ৮ নারী-শিশু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে ৮ নারী-শিশু উদ্ধার

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে মানব পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী, পুরুষ ও শিশুর একটি দলকে উদ্ধার করেছে যৌথ বাহিনী, যা সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত হয়েছে।

রোববার মধ্যরাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে মোট আটজনকে উদ্ধার করা হয়, যার মধ্যে পাঁচজন নারী, দুইজন পুরুষ এবং ৮ মাস বয়সী একটি শিশু রয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযানটি পরিচালনা করে।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে সমুদ্রপথে নৌকাযোগে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের জন্য টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় জড়ো করা হয়েছিল। এই গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালানোর চেষ্টা করে।

তাদের দাবি, অভিযানের সময় নৌকা নিয়ে সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করার সময় পাচারকারীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে পাচারকারীরা ঘটনাস্থলে পাচারের জন্য জড়ো করা ব্যক্তিদের ফেলে পালিয়ে যায়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে পাঁচজন নারী, দুইজন পুরুষ এবং ৮ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যৌথ বাহিনী জানায়, মানব পাচারকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধীদের ব্যবহৃত সম্ভাব্য এলাকা ও রুটগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

সূত্রমতে, এসব অভিযানে ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। চিহ্নিত অপরাধী চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রমও চলমান রয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনী রোববার রাতে মালয়েশিয়াগামী আটজন ভুক্তভোগীকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


শেরপুর নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পানিহাতা গারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে গারোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করে বিজিবি সদস্যরা। জব্দ করা ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নুরুল আজিম বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনকিলাবের সংবাদদাতা জ.ই আকাশের পিতা মোঃ জামাল উদ্দিনের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


ইনকিলাবের সংবাদদাতা জ.ই আকাশের পিতা মোঃ জামাল উদ্দিনের ইন্তেকাল

দৈনিক ইনকিলাবের হরিরামপুর উপজেলা সংবাদদাতা জ.ই আকাশের পিতা মোঃ জামাল উদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বার্ধক্যজনিত কারণে তিনি রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে হরিরামপুরের বাল্লা ইউনিয়নের খেরুপাড়া অবস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এদিকে, মো. জামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জের সভাপতি এ এস এম সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক শাহীন তারেক।

এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন সিনেটর গিলিব্র্যান্ডের আহ্বান: ইরানে যুদ্ধে এআই ব্যবহারের স্পষ্ট ব্যাখ্যা চান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


মার্কিন সিনেটর গিলিব্র্যান্ডের আহ্বান: ইরানে যুদ্ধে এআই ব্যবহারের স্পষ্ট ব্যাখ্যা চান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে ইরানে সংঘটিত যুদ্ধে লক্ষ্যবস্তু নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহৃত হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড। তিনি সামরিক অভিযানে এআই ব্যবহারের ক্ষেত্রে মানুষের নজরদারি ও নিয়ন্ত্রণকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

গিলিব্র্যান্ডের উদ্বেগ, এআইয়ের ভুল সিদ্ধান্তের ফলে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। নিউ ইয়র্কের এই সিনেটর উল্লেখ করেছেন যে, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে সামরিক ক্ষেত্রে এআই কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে লক্ষ্যবস্তু নির্ধারণে এ প্রযুক্তির ভুল সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই সামরিক ক্ষেত্রে এআই-সক্ষম অস্ত্রব্যবস্থার কার্যক্ষমতা এবং সেগুলোর ওপর মানুষের নজরদারি কীভাবে নিশ্চিত করা হচ্ছে, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।

তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দাবিষয়ক কমিটির এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা উচিত। গিলিব্র্যান্ড বলেন, ‘দ্রুত কাজ শেষ করার তাগিদে বিদেশের কোনো মেয়েদের স্কুলে বোমা হামলা হোক, তা আমি চাই না। কারণ, এআই হয়তো স্কুল ও অন্য লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য বুঝতে পারেনি। সেখানে হয়তো মানুষের নজরদারি ছিল না, কিংবা তারা ১০ বছর আগের তথ্য ব্যবহার করেছে।’

তবে, ইরান যুদ্ধে লক্ষ্যবস্তু নির্ধারণে এআই ব্যবহৃত হয়েছে এমন কোনো প্রমাণ তাদের হাতে নেই বলে জানিয়েছেন গিলিব্র্যান্ড। তিনি উল্লেখ করেন, ‘এ ধরনের কাজে এআইয়ের সম্পৃক্ততা ছিল বলে বিশ্বাস করার কোনো কারণ এখন আমাদের নেই। তবে বিষয়টি নিশ্চিতভাবে জানতে হবে।’

এআইয়ের ভুল তথ্য বা মনগড়া ফলাফল (হ্যালুসিনেশন) নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গিলিব্র্যান্ড। তার ভাষায়, ‘মানুষকে হত্যার বিষয় যখন আসে, তখন আপনি নিশ্চয়ই এআইয়ের হ্যালুসিনেশন চান না।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের শুরুর দিকে দেশটির দক্ষিণাঞ্চলে একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ১৭০ জনের বেশি মানুষ নিহত হন। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিল স্কুলছাত্রী।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলার দায় থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে আসছে। তবে হামলার ঘটনায় পাওয়া তথ্য-প্রমাণ ক্রমেই ইঙ্গিত দিচ্ছে, এ হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র দায়ী ছিল।

ইরানের ওই স্কুলে হামলার পরিপ্রেক্ষিতেই সামরিক অভিযানে এআই ব্যবহার, লক্ষ্যবস্তু নির্ধারণে এর নির্ভরযোগ্যতা এবং মানুষের তদারকির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটর গিলিব্র্যান্ড।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%