০৫:৫৫ পি.এম
জেলায় ‘শিশু শ্রমকে না বলি, শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করি’ প্রতিপাদ্যে পালিত হলো বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস।
সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফরিদপুরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
প্রধান অতিথি আফরোজা পারভীন বলেন, আর্থিক অনটন, পারিবারিক কলহ এবং সামাজিক নানা জটিলতায় শিশু বাধ্য হয়ে আর্থিক প্রতিষ্ঠানে দারিদ্রতা নিরসনে ছুটে যায়।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
তিনি বলেন, শিশু শ্রমকে না বলি, এটা শুধু একটি স্লোগান নয়, বাস্তবতায় আমাদের চেষ্টা করতে হবে। শিশু শ্রম প্রতিরোধে আমাদের সকলে চেষ্টা করতে হবে, শিশুর সুশিক্ষা নিশ্চিত করতে হবে এবং শোভন কর্মপরিবেশ তৈরি করতে হবে। আসুন আমরা সকলে মিলে এই শিশুদের পড়াশোনা, পুনর্বাসন ও সহযোগিতায় হাত বাড়িয়ে দিই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, সহকারী কমিশনার এস এম রায়হানুল ইসলাম, সহকারী মহাপরিদর্শক, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, মো. মঞ্জুরুল হক এবং শ্রম পরিদর্শক মো. আমিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দৈহিক অপুষ্টি নিয়ে একজন শিশু অনাকাক্সিক্ষত শ্রম দিতে গিয়ে নানা ধরনের শারীরিক ও মানসিক নিগ্রহের শিকার হন। পারিবারিক অযত্ন এবং অবহেলা তাদের পড়াশোনা করার কথাও ভুলিয়ে দেয়। অপরদিকে, সামাজিক অবক্ষয়ের কারণে শিশুরা বিপথগামী হয়ে পড়ে।
আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন