০৪:৪৭ এম
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দক্ষ দল সঁাড়াশি অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদ ও ২০ লাখ টাকা মূল্যের একটি বিলাসবহুল প্রাইভেটকারসহ মো. আতিকুর রহমান আতিক (৩৩) নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১১টার সময় জেলার দোয়ারাবাজার উপজেলার মংলারগঁাও এলাকায় দিলীপ দাসের বসতভিটার পূর্ব পার্শ্বে দোয়ারাবাজার-ছাতকগামী পাকা রাস্তার ওপর এই সফল অভিযানটি পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সুনামগঞ্জের উপপরিদর্শক (এসআই) মুকুল খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ধৃত আসামির দেহ ও সংশ্লিষ্ট প্রাইভেটকারের তল্লাশি করে ৫৫ বোতল ‘অঈ ইষধপশ’ এবং ১৭ বোতল ‘ওঈঊ ঠড়ফশধ’ (মোট ২৭ হাজার মিলিলিটার বা ৭২ বোতল) অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদকদ্রব্য চোরাচালান ও পরিবহনের কাজে ব্যবহৃত ‘ঢাকা মেট্রো-গ-১৭-৪২৩১’ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পুলিশের সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের প্রাক্কলিত বাজারমূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। মোট ২১ লাখ ২৪ হাজার ৫০০ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: মধুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে দোয়ারাবাজার থানায় নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন