০২:৪৮ পি.এম
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার পদত্যাগ করেছেন।
এই পদত্যাগের ঘটনা ঘটেছে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে চলা ব্যাপক বিক্ষোভের মধ্যেই।
সরকারি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি
বলিভিয়ার শ্রমিক, কৃষক, খনি শ্রমিক, পরিবহন কর্মী ও শিক্ষকরা চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণের জন্য সরকার সামরিক বাহিনী মোতায়েনের জন্য জরুরি অবস্থা জারির সম্ভাবনা নাকচ করেনি।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে বলেন, ‘হ্যাঁ, তথ্যটি সঠিক।’
তিনি নিশ্চিত করেন যে প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো সালিনাস পদত্যাগ করেছেন।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
বলিভিয়ার বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, সালিনাসের স্থলাভিষিক্ত হয়েছেন আর্নেস্তো জাস্টিনিয়ানো।
আর্নেস্তো জাস্টিনিয়ানো একজন জুনিয়র মন্ত্রী এবং দেশের মাদকবিরোধী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন