০৫:১১ পি.এম
ভোলা, ১৯ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এ র্যালিতে অংশ নেন। ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আরও পড়ুন: বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শুক্রবার শুরু
র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং পরস্পরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
র্যালি শেষে শহরের কালীনাথ রায়ের বাজারের মহাজনপট্টিতে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা BNP এর আহ্বায়ক এবং জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বিশেষ অতিথি ছিলেন, জেলা BNP এর যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, কবির হোসেন, সদর উপজেলা BNP এর সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা পৌর BNP এর সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, জাকির হোসেন মনির, ওমর ফারুক ও সপন গোলাদারসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখার বিরুদ্ধে ইউএনও’র কঠোর অবস্থান
এ সময় নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ এবং গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে সংগঠনটিকে আরও শক্তিশালী, সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালিকে ঘিরে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন