ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সার্বিয়ায় নতুন প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে ছাত্র আন্দোলনে সিদ্ধান্তহীনতা


সার্বিয়ায় নতুন প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে ছাত্র আন্দোলনে সিদ্ধান্তহীনতা

সার্বিয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের নেতারা জানিয়েছেন, নতুন বছরের শুরুতে সরকার গঠন করা সম্ভব হবে না বলে কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর ফলে ২০২৭ সালের বাজেট সময়মতো পাস না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় সার্বিয়া রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে।

গত ২৫ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে শিক্ষার্থীদের সমর্থিত প্রার্থীরা ব্যাপক ব্যবধানে বিজয়ী হন। এই বিজয়ের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনপ্রিয়তাবাদী নেতা আলেকসান্দার ভুচিচ ক্ষমতা হারান। প্রায় দুই বছর ধরে চলা দুর্নীতিবিরোধী আন্দোলনের ফলস্বরূপ এই পরিবর্তন এসেছে।

তবে নির্বাচনের এক মাস পেরিয়ে গেলেও আন্দোলনের নেতারা নতুন প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যদের নাম এখনও ঘোষণা করেননি। দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির বিষয়ে তাদের অবস্থানও স্পষ্ট নয়। নতুন সরকার গঠন করার আগেই তিনটি গুরুত্বপূর্ণ সময়সীমা শেষ হতে যাচ্ছে। প্রথমত, ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ অনুমতির মেয়াদ শেষ হবে। এই অনুমতির কারণে সার্বিয়ার একমাত্র তেল শোধনাগারটি এখনও চালু রয়েছে। দ্বিতীয়ত, ২০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের বাজেট পাস করতে হবে। তৃতীয়ত, ৩১ ডিসেম্বর রাশিয়ার সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হবে।

আরও পড়ুন: যশোরে ১৫ স্বর্ণের বারসহ প্রাইভেটকার জব্দ, ৩ জন আটক

যদি এসব সময়সীমা অতিক্রম হয়, তাহলে নতুন বিনিয়োগের অর্থ ছাড় আটকে যেতে পারে। শীতকালে গ্যাস সরবরাহ নিয়েও অনিশ্চয়তা দেখা দিতে পারে। শিক্ষার্থীদের সমর্থিত তালিকা থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য অলিভার তোশকোভিচ জানিয়েছেন, নতুন সরকার গঠনের জন্য আন্দোলনটির একটি মূল কাঠামো তৈরি করা হয়েছে। বর্তমানে দেশে ২৫টি মন্ত্রণালয় রয়েছে। নতুন সরকার এই সংখ্যা কমিয়ে আনতে চায়। বৃহস্পতিবার বেলগ্রেডের সাপ্তাহিক সাময়িকী নিনকে তোশকোভিচ বলেন, ‘সময়সীমার বিষয়টি হলো, তাড়াহুড়া করে সরকার গঠন করা আমাদের উদ্দেশ্য নয়। বরং প্রতিটি সিদ্ধান্ত ভালোভাবে পর্যালোচনা করতে চাই। আমার মনে হচ্ছে, বছরের শেষ নাগাদ সরকার গঠনের একটি সম্ভাবনা রয়েছে।’

গত ১৭ নভেম্বর পার্লামেন্টের অধিবেশন শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের তালিকা থেকে নির্বাচিত আইনপ্রণেতা আলেকসান্দার চুপিচকে পার্লামেন্টের স্পিকার করা হয়। ২৭ ডিসেম্বর নতুন প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। তবে শিক্ষার্থীদের তালিকার পার্লামেন্টারি দলের প্রধান ইয়োভো বাকিচ চলতি সপ্তাহে বলেছেন, ডিসেম্বরের দ্বিতীয়ার্ধের আগে নতুন সরকার গঠন সম্ভব হবে না। সার্বিয়ার সংবিধান অনুযায়ী, সরকার গঠনের জন্য শিক্ষার্থীদের তালিকা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবে। এই সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারলে নতুন করে পার্লামেন্ট নির্বাচন দিতে হবে।

২০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের বাজেট পাস না হলে ১ জানুয়ারি থেকে তিন মাসের জন্য অস্থায়ী অর্থায়ন ব্যবস্থায় যেতে হবে সার্বিয়াকে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদপ্রার্থী দেশটিকে তখন এই ব্যবস্থায় চলতে হবে।

চলতি সপ্তাহে সার্বিয়ার সংবাদমাধ্যম মাসিনাকে বাকিচ বলেন, ‘ডিসেম্বরে কোনো একসময় সরকার গঠন হলেও প্রায় নিশ্চিতভাবেই অস্থায়ী অর্থায়ন ব্যবস্থায় যেতে হবে।’ বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ও শিক্ষক জর্জে জুকিচ মনে করেন, তাড়াহুড়ো করে বাজেট পাস করার চেয়ে অস্থায়ী অর্থায়ন ব্যবস্থায় যাওয়া ভালো। তিনি বলেন, ‘কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা ব্যাখ্যা করে অস্থায়ী অর্থায়ন ব্যবস্থায় যাওয়াই তুলনামূলকভাবে কম ভুল হবে। এরপর একটি শক্তিশালী সরকার গঠন করা উচিত।’

আরও পড়ুন: মানিকগঞ্জে বিএনপির অস্থায়ী অফিসে আগুন লাগানোর ঘটনা

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস কম্পানি গ্যাজপ্রমের সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তি নিয়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঐতিহাসিকভাবে রাশিয়ার মিত্র সার্বিয়ার ওপর নিজেদের প্রভাব ধরে রাখতে চায় মস্কো। সার্বিয়ার প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাসের প্রায় ৮০ শতাংশই আসে রাশিয়া থেকে। বুলগেরিয়া হয়ে তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে দেশটিতে এই গ্যাস সরবরাহ করা হয়। তুলনামূলক কম দামে এই গ্যাস পায় সার্বিয়া। এই চুক্তির কারণে প্রতি বছর কয়েক শ মিলিয়ন ইউরো সাশ্রয় হয় দেশটির। তবে চুক্তির মেয়াদ বাড়ানো এবং গ্যাস সরবরাহের পথ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত বছর ইউরোপীয় ইউনিয়নের যৌথ গ্যাস কেনার ব্যবস্থায় যোগ দেয় সার্বিয়া। পাশাপাশি বুলগেরিয়া-সার্বিয়া সংযোগ পাইপলাইনের মাধ্যমে আজারবাইজান থেকেও গ্যাস আমদানি করে দেশটি।

এ ছাড়া গ্রিস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সুযোগ তৈরি করতে উত্তর মেসিডোনিয়ার সঙ্গে একটি পাইপলাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে সার্বিয়ার। দেশটির রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান সার্বিয়াগ্যাস ও রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে আলোচনা চলছে। তবে কত পরিমাণ গ্যাস সরবরাহ করা হবে বা চুক্তির মেয়াদ কত দিন বাড়ানো হবে, তা এখনো জানানো হয়নি। গত সপ্তাহে ভুচিচের ঘনিষ্ঠ সহযোগী ও সার্বিয়াগ্যাসের তদারকি বোর্ডের প্রধান আলেকসান্দার ভুলিন বলেন, ৩১ ডিসেম্বরের পরও রাশিয়ার সঙ্গে গ্যাস চুক্তির মেয়াদ বাড়বে বলে তিনি আশা করছেন। তবে এই মেয়াদ বাড়ানো হতে পারে ‘সতর্কতার সঙ্গে, সীমিত সময়ের জন্য’। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি বলকান টেলিভিশনকে ভুলিন বলেন, ‘মস্কো প্রথমে দেখতে চায়, সার্বিয়ার নতুন সরকার কারা গঠন করবে এবং তারা কী ধরনের নীতি অনুসরণ করবে।’

অক্টোবরের নির্বাচনের পর শিক্ষার্থীদের সমর্থিত তালিকার নেতারা জানিয়েছেন, তারা রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবেন না। তারা অনুকূল শর্তে রাশিয়ার সঙ্গে জ্বালানি সম্পর্ক চালিয়ে যেতে চান। তবে দুর্নীতি ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে লড়াই, বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করাকে তারা অগ্রাধিকার দেবেন। নেতারা আরো বলেছেন, ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করা কসোভোকে তারা দেশের অবিচ্ছেদ্য অংশ মনে করেন।

সার্বিয়ার একমাত্র তেল শোধনাগার এনআইএসের বেশির ভাগ মালিকানা রাশিয়ার গ্যাজপ্রম নেফত ও গ্যাজপ্রমের হাতে। শোধনাগারটি চালু রাখার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া বিশেষ অনুমতির মেয়াদ ১১ ডিসেম্বর শেষ হবে। হাঙ্গেরির তেল কোম্পানি এমওএল এনআইএসের বেশির ভাগ মালিকানা কিনে নেওয়ার বিষয়ে আলোচনা করছে। তবে এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: গোপালগঞ্জে বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতার ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে

ঢাকা শিক্ষা বোর্ড চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তা নির্ধারণ করেছে।

এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা নির্দিষ্ট আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করার অনুমতি রয়েছে। তবে, বোর্ড স্পষ্ট করে জানিয়েছে যে, নির্ধারিত মডেলের বাইরে অন্য কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

এ পরীক্ষা আগামী ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর—এই চার দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নির্দেশনা অনুযায়ী, যেসব মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে সেগুলি হলো: Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW।

জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি

শিক্ষা বোর্ডের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর মঙ্গলবার বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে শুরু হবে। বিষয়ভিত্তিক পরীক্ষার সূচি নিম্নরূপ:

৮ ডিসেম্বর    মঙ্গলবার    বাংলা

১০ ডিসেম্বর    বৃহস্পতিবার    ইংরেজি

১৩ ডিসেম্বর    রোববার    গণিত

১৫ ডিসেম্বর মঙ্গলবার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়।

পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতার ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


গোপালগঞ্জে বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতার ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

গোপালগঞ্জে একটি বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতন এবং মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ছাত্রদল নেতা অভিযোগ করেছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

ভুক্তভোগী জানান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে তিনি ঢাকা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন। গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় বাসটি থামিয়ে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। হামলাকারীরা তার মোবাইল ফোন এবং প্রায় ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তিনি হামলাকারীদের কাছ থেকে পালিয়ে অন্য একটি বাসে করে পিরোজপুরে পৌঁছান।

পিরোজপুরে পৌঁছানোর পর ছাত্রদলের নেতাকর্মীরা আহত অবস্থায় সাব্বির খানকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো ‘সোজন বাদিয়ার ঘাট’ নাটক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো ‘সোজন বাদিয়ার ঘাট’ নাটক

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সম্প্রতি মঞ্চস্থ হয়েছে পল্লীকবি জসীমউদ্দীনের আখ্যানকাব্য অবলম্বনে নির্মিত নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’। এই অমর সৃষ্টি এবার মঞ্চে উপস্থাপন করেছে নৃত্য ও নাট্যদল নবরস।

১৯৩৩ সালে প্রকাশিত এই প্রেম, বিরহ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কালজয়ী আখ্যান ‘সোজন বাদিয়ার ঘাট’ এর মূল মর্মবাণী হলো, ধর্ম আলাদা হলেও ভালোবাসায় কোনো বিভেদ নেই।

পল্লীকবি জসীমউদ্দীনের অমর চরিত্র সোজন ও দুলীর করুণ পরিণতির মাধ্যমে ধর্মীয় বিভেদ এবং সামাজিক সংকীর্ণতার এক নির্মম চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। এই চিত্রই সোজন ও দুলীর জীবনকে শেষ পর্যন্ত কঠিন করে তোলে।

মর্মস্পর্শী এই আখ্যানটি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয়। নাটকটি আজ শুক্রবারও (২৭ নভেম্বর) মঞ্চস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে।

মূল গল্পের আবেদন অক্ষুণ্ন রেখে সোজন বাদিয়া ঘাটের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা। নাটকটি আজও দর্শকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, সময় বদলালেও কঠিন বাস্তবতা আজও প্রাসঙ্গিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিরকুটে লেখা 'মা, তোমার সঙ্গে শেষ কথাটুকুও বলতে পারলাম না'—ব্যবসায়ী খোরশেদ হাওলাদারের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


চিরকুটে লেখা

"আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমিই আমার মৃত্যুর জন্য দায়ী। মা, তোমার সঙ্গে শেষ কথাটুকু আর বলতে পারলাম না।" এই চিরকুটটি লিখে আত্মহত্যা করেছেন ২৫ বছর বয়সী ব্যবসায়ী খোরশেদ হাওলাদার।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। খোরশেদ ওই গ্রামের মৃত জয়লাল আবেদীন হাওলাদারের পুত্র। তিনি আট ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদের স্ত্রী তাসলিমা বেগমের পা ভেঙে যাওয়ার কারণে তিনি গত ১৫ দিন ধরে বাবার বাড়িতে সন্তানসহ অবস্থান করছিলেন। ফলে খোরশেদ একা বাড়িতে থাকতেন। প্রতিদিন ভোরে নাশতা করে দোকানে যেতেন এবং রাতে বাড়ি ফিরতেন।

খোরশেদের বড় ভাই সাইদুল হাওলাদার জানান, ছোট ভাই স্ত্রী ও সন্তান নিয়ে আলাদা থাকতেন। স্ত্রীর অসুস্থতার কারণে তিনি একাই বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা মনে করেছিলেন, তিনি দোকানে চলে গেছেন। তাই সেদিন তার খোঁজ নেয়া হয়নি। পরে বিকেলে বন্ধুরা এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, "বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় একটি চিরকুটও পাওয়া যায়। শুক্রবার সকালে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এবং উদ্ধার করা চিরকুট যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একটু নজর দিন:

আপনি যদি কখনো মনে করেন, জীবন অসহনীয় হয়ে উঠছে, জেনে রাখুন— আপনি একা নন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের কাজ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন। যেটা এখন মনে হচ্ছে, তা সাময়িক— সময়, সহায়তা ও কথা বলার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব। জীবন মূল্যবান এবং এখনও অনেক সুন্দর মুহূর্ত বাকি আছে।

আপনি যদি মানসিক চাপে বা আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, অনুগ্রহ করে বিশেষজ্ঞ চিকিৎসক, কাউন্সেলর বা হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন। সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না।

এ বিষয়ে জরুরি পরামর্শ দেয় ‘কান পেতে রই’। হেল্পলাইন নম্বর: 01779-554391 এবং 01688-709966। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত হেল্পলাইনে কথা বলতে পারবেন যে কেউ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%