ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

গাজীপুরে ফসলি জমির মাটিকাটা অপরাধে ১ লাখ টাকা জরিমানা


গাজীপুরে ফসলি জমির মাটিকাটা অপরাধে ১ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জের নাগরী এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও মাদকদ্রব্য রাখার জন্য দুই ব্যক্তিকে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায়, মাটিকাটার জন্য ১ লাখ টাকা অর্থদণ্ড আর মাদক রাখার জন্য এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২১ জুন) কালীগঞ্জ উপজেলার গাড়ারিয়া, নাগরী ও দক্ষিণ ভাদাত্তার্তী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষিজমির মাটি কেটে বিক্রির অপরাধে রাথুরা গ্রামের বিল্লাল শেখের ছেলে হুমায়ুন শেখকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, দক্ষিণ ভাদাত্তার্তী এলাকার বাসিন্দা আক্তার দেওয়ানের ছেলে আবির দেওয়ানকে ৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

আরও পড়ুন: কক্সবাজারে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেমের পাইলটিং কার্যক্রম উদ্বোধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ে জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ে জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিলের লড়াই এবার দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। এই সিরিজটির পঞ্চম সিজনের ১৩তম পর্বে ফুটবল উন্মাদনা নিয়ে দর্শকদের জন্য রয়েছে বিশেষ আয়োজন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানান, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ’-এর ১৩তম পর্বে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনাপূর্ণ দ্বন্দ্ব তুলে ধরা হবে।

পোস্টে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার “ব্যাচেলর পয়েন্ট”-এ।’

নতুন এই পর্বকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ চমকের ঘোষণাও দিয়েছেন তিনি। নির্মাতা জানান, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ আগাম বুকিং (প্রি-বুক) করলে ১০০ জন দর্শক কাবিলা, নেহালসহ জনপ্রিয় চরিত্রদের নিয়ে আয়োজিত একটি বিশেষ খেলা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।

এই ঘোষণার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে নতুন পর্বটি নিয়ে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

রোববার, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বক্তব্য প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি, তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেছেন। মন্ত্রী এই কথা বলেছেন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষ্যে, আজ রোববার, রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আউস্ট) আয়োজনে, ঢাকা আহ্ছানিয়া মিশন ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবসটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় অনুষ্ঠিত “তরুণদের মাদক প্রতিরোধে প্রমাণ ভিত্তিক উদ্যোগ” শীর্ষক এক সেমিনারে।

মন্ত্রী বলেন, সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ গুরুত্ব প্রয়োজন। তিনি উল্লেখ করেন, দেশকে মাদকমুক্ত করতে আমাদের সবাইকে মিলেমিশে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তখনই আমরা একটি সুন্দর সমাজ তথা মানবিক বাংলাদেশ সৃষ্টি করতে সক্ষম হব।

এছাড়াও, তিনি বলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এডুকেশনসহ স্কিল, টুলস, ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ করে তুলতে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। দারিদ্র্যতা দূরীকরণে এ বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আরও গুরুত্ব প্রদান করা হয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ও আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ইকবাল মাসুদ। তিনি জাতিসংঘের আন্তর্জাতিক মানদ-, ওভিয়াডো ঘোষণা ও আচরণ পরিবর্তনের বিজ্ঞান ভিত্তিক মডেলের আলোকে কর্মক্ষেত্র ও বিদ্যালয় ভিত্তিক প্রতিরোধের গুরুত্ব উল্লেখ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এবং আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ডা. এম এ মোহিত কামাল। সেমিনারের সভাপতিত্ব করেন আউস্ট-এর উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামালকে মেসির সঙ্গে তুলনা করা ‘ভুল’—স্পেন কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


ইয়ামালকে মেসির সঙ্গে তুলনা করা ‘ভুল’—স্পেন কোচ

বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসাবে স্পেনের শুরুটা ভালো হয়নি। তারকাকচিত দল নিয়ে গ্রুপের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ড্র করে লা রোজারা পয়েন্ট খেয়েছে।

এতে তরুণ প্রতিভাবান খেলোয়াড় লামিন ইয়ামালকে শুরু থেকেই খেলানোর চাপ স্পেনের কোচ দে লা ফুয়েন্তের ওপর বৃদ্ধি পায়। কিন্তু সমালোচনা ও খেলোয়াড়ের শতভাগ ফিট রাখতে নিজের কৌশল অটুট রেখেছেন তিনি।

সংবাদ সম্মেলনে স্প্যানিশ তরুণ তারকাকে লিওনেল মেসি এবং দিয়েগো মারাদোনার সঙ্গে তুলনা করতে গিয়ে কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, লামিন ইয়ামালকে ওই দুই মহাতারকার সঙ্গে তুলনা করা ‘ভুল’। এর ফলে এই প্রতিভাবান তরুণের বিকাশে বাধা সৃষ্টি হতে পারে।

তবে কোচ যোগ করেন যে, তাকে বার্সেলোনার তারকা মাইকেলেঞ্জেলো এবং সালভাদর দালির মতো ‘প্রতিভাবান’দের পাশে স্থান দেওয়া যেতে পারে।

আটলান্টায় গ্রুপের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে স্পেনের ম্যাচের প্রস্তুতির মধ্যে, এই বিস্ময়বালক এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে। দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে এই উইঙ্গার থাকবেন কিনা সে বিষয়ে কোচ কোনো খোলাসা করেননি।

ফুয়েন্তে বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখব। সবচেয়ে ভালো খবর হলো, লামিন ভালো ফর্মে আছে। সে ৫৫, ৫৮ বা ৬৩ মিনিট খেলবে কিনা, তা ম্যাচের ওপর নির্ভর করবে। দলে তার অবদান এবং তার জন্য কোনটা সহজ হবে, তা নিয়ে ভাবব... সামনের ম্যাচে দেখতে পাবেন।’

২১ জুন রাতে স্পেন গ্রুপ ‘এইচ’-এ একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে। যেখানে গ্রুপের চারটি দল সমান এক পয়েন্ট নিয়ে অবস্থান করছে। ২৭ তারিখে উরুগুয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে নাজুক পরিস্থিতি এড়াতে লা রোজদের সামনে জয়ের বিকল্প নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর শোক

কাতারে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পঞ্চজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

আজ রোববার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, "দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"

রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হন। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহত প্রবাসীরা হলেন গাছবাড়ি এলাকার কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ এবং একই গ্রামের জুবায়ের আহমদ।

প্রতিমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই সংকটাপন্ন মুহূর্তে সরকার নিহতের পরিবারের পাশে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%