ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইংল্যান্ডের প্রতিনিধি দল আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত


ইংল্যান্ডের প্রতিনিধি দল আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত

২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরের অংশ হিসেবে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।

আজ (১৬ নভেম্বর) ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধি দল এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে, যা ওই ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে। মাঠ এবং স্টেডিয়ামের ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ অন্যান্য অবকাঠামো ঘুরে দেখে তারা মুগ্ধতা প্রকাশ করেছেন।

প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। এছাড়া এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসানও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপ বাছাইয়ে সুপার সিক্স থাকছে না, কমছে ম্যাচও

ছবি: মীর ফরিদ

বাংলাদেশ সফরে ইংল্যান্ড তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে। মূল সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে জো রুট, হ্যারি ব্রুক এবং জফরা আর্চারের। এই প্রস্তুতি ম্যাচের জন্য আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে ইসিবির প্রতিনিধি দল।

পরিদর্শন শেষে, যদিও ইসিবির প্রতিনিধি দল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেনি, তবে সৈয়দ আব্দুল বাতেন আনভীর স্টেডিয়ামের সুযোগ-সুবিধার প্রশংসা করে বলেন, ‘২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। তাদের অনুশীলন সেশন ও প্রস্তুতি ম্যাচের জন্য আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এই মাঠটি দেখিয়েছি। তারা ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ সবকিছু ঘুরে দেখেছেন। বসুন্ধরার সুযোগ-সুবিধা অসাধারণ। তারা দেখে খুব খুশি হয়েছেন, বলা যায় অভিভূত।’

আনভীর স্টেডিয়ামের সুযোগ-সুবিধার ব্যাপ্তি তুলে ধরে বাতেন আরো বলেন, ‘এ ধরনের সুযোগ-সুবিধা খুব বেশি জায়গায় পাওয়া যায় না। মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সম্প্রচার, মিডিয়া, মেডিক্যাল, দর্শকদের সুযোগ-সুবিধা এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা; সবকিছুই তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। তারা বেশ সন্তুষ্ট।’

আরও পড়ুন: ভিডিওতেই ‘জাতীয় বেইমান’ তকমা পেলেন রাফিনিয়া!

ছবি: মীর ফরিদ

ইংল্যান্ডের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ায় আশাবাদী ইমরুল হাসানও। এবিজি স্পোর্টস সিটির এই পরিচালক বলেন, ‘প্রতিনিধি দল এখানকার ড্রেসিংরুমসহ অন্যান্য সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেছে। ফিরে গিয়ে তারা হয়তো নিজেদের বোর্ডকে বিস্তারিত জানিয়ে একটি প্রতিবেদন তৈরি করবে। তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, এখানকার সুযোগ-সুবিধা নিয়ে তারা উচ্ছ্বসিত। আমরা আশাবাদী, নির্দিষ্ট সময়ে ইংল্যান্ড দল এখানে প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই।’

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও বাংলাদেশ সফরে এসে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। এবার ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সুযোগ-সুবিধার সক্ষমতা তুলে ধরার আরেকটি উপলক্ষ্য পাবে এবিজি স্পোর্টস সিটি।

আরও পড়ুন: আইসিসির অনুরোধে বদলে গেল মেয়েদের আইপিএলের ভেন্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের মধ্যে বডি ক্যামেরা ব্যবহারে ব্যাপক অনীহা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


পুলিশের মধ্যে বডি ক্যামেরা ব্যবহারে ব্যাপক অনীহা

পুলিশি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে বিপুল পরিমাণে বডি ওর্ন ক্যামেরা (বডিক্যাম) কেনা হলেও, পুলিশ সদস্যদের মধ্যে এসব ব্যবহারে ব্যাপক অনীহা লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ সদর দপ্তর থেকে বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও বডিক্যামের ব্যবহার বৃদ্ধি পায়নি।

পুলিশের কাছে ইতোমধ্যে ব্যবহারের জন্য প্রায় ৫ হাজার ক্যামেরা ছিল, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একসঙ্গে ২০ হাজার ক্যামেরা কেনা হয়। এসব অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা কিনতে সরকারের খরচ হয়েছে ১০০ কোটি টাকারও বেশি। তবে, অধিকাংশ ক্যামেরা এখন অবহেলায় পড়ে আছে; বড় কোনো উপলক্ষ ছাড়া এগুলোর ব্যবহার চোখে পড়ে না।

অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের কথোপকথন ও আচরণের রেকর্ড সংরক্ষণের জন্য এসব ক্যামেরা কেনা হয়েছিল। ক্যামেরাগুলোর ব্যবহার পর্যবেক্ষণের জন্য পুলিশ সদর দপ্তরের অপারেশনস ইউনিটের অধীনে একটি কেন্দ্রীয় ডেটা সেন্টারও স্থাপন করা হয়েছে।

বডিক্যামের ব্যবহার নিয়ে অনীহার বিষয়ে পুলিশ সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমাদের বৈঠকগুলোতে নিয়মিত এসব ক্যামেরা ব্যবহারের বিষয়ে আলোচনা হয়।” জেলা ও মহানগর ইউনিটের কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণের কথাও জানান। কিন্তু, এ বিষয়ে কোনো উন্নতি হয়নি।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনলাইনে মাত্র ৩১৪টি বডিক্যাম ব্যবহার করা হয়েছে। একই সময়ে অফলাইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে ২ হাজার ৮০০টি।

এ বিষয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অপারেশনস) সায়েদুর রহমান বলেন, “বড় আয়োজন ছাড়া অন্যান্য ক্ষেত্রে বডিক্যামের ব্যবহার এখনো বেশ সীমিত।” তিনি আরও জানান, “আমরা এসব ক্যামেরার ব্যবহার বাড়ানোর চেষ্টা করছি।” মহানগর এলাকার বাইরে মাঝে মাঝে ক্যামেরা ব্যবহার করা হয়, বিশেষ করে বড় ধর্মীয় উৎসব ও অন্যান্য গুরুত্বপূর্ণ আয়োজনে।

পুলিশের কর্মকর্তা ও মাঠপর্যায়ের সদস্যদের ক্যামেরা ব্যবহারে অনীহার কারণ হিসেবে জবাবদিহির উদ্বেগ, বাজেটের সীমাবদ্ধতা, প্রযুক্তিগত সমস্যা ও কার্যক্রম পরিচালনার নানা চ্যালেঞ্জের কথা জানা গেছে।

এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, “বাহিনীর বেশিরভাগই জবাবদিহির আওতায় আসতে চায় না। তাই বারবার নির্দেশনা জারির পরও বডিক্যামের ব্যবহার তেমন হচ্ছে না।”

পুলিশ সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “কিছু সদস্য ক্যামেরা ব্যবহার করতে চান না। কারণ, এসব ক্যামেরায় ধারণ করা ভিডিও ঘুষ, অসদাচরণ ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে তাদেরকে জবাবদিহির মুখে ফেলতে পারে।”

অর্থনৈতিক সীমাবদ্ধতার বিষয়টিও এখানে বিবেচনাযোগ্য। এক কর্মকর্তা বলেন, “জবাবদিহি নিশ্চিত করতে বডিক্যাম ভালো উদ্যোগ। কিন্তু ইন্টারনেটের খরচ কে দেবে?”

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন কেনা ক্যামেরার অর্ধেকই অনলাইন ক্যামেরা। এগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যবস্থায় সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করা যায়। বাকি ১০ হাজার অফলাইন ক্যামেরায় ভিডিও সংরক্ষণ করা হয়, যা পরে আপলোড করতে হয়।

সাবেক পুলিশপ্রধান বাহারুল আলম জানান, প্রথমে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে ক্যামেরা কেনার পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংস্থাটি ক্যামেরা সরবরাহ করতে পারেনি। পরে জেলা পুলিশ সুপার ও মহানগর পুলিশ কমিশনারদেরকে এসব ক্যামেরা কেনার জন্য অর্থ বরাদ্দ দেয় পুলিশ সদর দপ্তর।

এসব ক্যামেরার পেছনে খরচের বিষয়ে তিনি বলেন, “সঠিক পরিমাণটা মনে করতে পারছি না, তবে এগুলো বেশ দামি ক্যামেরা। ব্যয় অবশ্যই ১০০ কোটি টাকার বেশি হবে।”

বডিক্যাম ব্যবহারে অনীহার পেছনে কারণ হিসেবে অতিরিক্ত খরচের কথা তুলে ধরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা জানান, “প্রতিটি ক্যামেরার ইন্টারনেট সংযোগে মাসে প্রায় এক হাজার টাকা প্রয়োজন হয়।” এ খাতে পুলিশের বাজেটের ঘাটতি রয়েছে। বিশেষ বরাদ্দের মাধ্যমে বিভিন্ন আয়োজনে ক্যামেরা ব্যবহার করা হয়। এ কারণেই এর ব্যবহার সীমিত।

এছাড়া, ক্যামেরা কেনার পর পুলিশ সদর দপ্তর একটি মানসম্মত পরিচালনাপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করে। এতে কোন কোন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ক্যামেরা পরতে হবে, তা নির্দিষ্ট করা আছে।

নির্দেশনা অনুযায়ী, টহল, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ ও দুর্ঘটনার ঘটনায় সাড়া দেওয়া, অভিযান, তল্লাশি, গ্রেপ্তার, তদন্ত, অপরাধস্থল পরিদর্শন ও জনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমে এসব ক্যামেরা ব্যবহার করতে হবে। এছাড়া, নির্বাচনী প্রচার, প্রযোজ্য ক্ষেত্রে ভোটকেন্দ্র এবং জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আয়োজনেও পুলিশের কার্যক্রমের ভিডিও ধারণের জন্য ক্যামেরাগুলো ব্যবহারের কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে নাবালক অবস্থায় গ্রেপ্তার শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


সৌদিতে নাবালক অবস্থায় গ্রেপ্তার শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দ্য নিউ আরবের রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির নাম হলো ফাদেল আল-সাফওয়ানি এবং জাওয়াদ কুরেইরিস।

নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো এবং বিদেশি একটি সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেওয়ার মতো বেশ কয়েকটি অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। পরবর্তীতে তাদের করা আপিল সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। তবে মানবাধিকারবিষয়ক একটি সংগঠনের দাবি, জাওয়াদ কুরেইরিসের বিরুদ্ধে অভিযোগ ওঠার সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘রিপ্রিভ’ জানায়, ২০২০ সালের ডিসেম্বরে জাওয়াদকে গ্রেপ্তার করা হয়েছিল, যখন সে বিক্ষোভে অংশ নিয়েছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিল।

সংস্থাটির দাবি, বিক্ষোভের সময় জাওয়াদের বয়স ছিল ১৪ বছর। অর্থাৎ যেসব কর্মকাণ্ডের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছিল, সেগুলো ঘটার সময় তিনি নাবালক ছিলেন।

এই মৃত্যুদণ্ড কার্যকরের ফলে সৌদি আরবে নাবালক অবস্থায় সংঘটিত কর্মকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি আবার আলোচনায় এসেছে। মানবাধিকার সংস্থা ‘রিপ্রিভ’ আরো জানায়, জাওয়াদ কুরেইরিসের কাছ থেকে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল।

সংস্থাটির মতে, এই মৃত্যুদণ্ড সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে কুরেইরিসের পরিবারের বিরুদ্ধে নেওয়া এক ধরনের ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ হিসেবে দেখা হচ্ছে। ২০১১ সালের বিক্ষোভের সময় সৌদি নিরাপত্তা বাহিনীর হাতে কুরেইরিসের বড় ভাই নিহত হন। এছাড়া, তার আরো দুই ভাইকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে। রিপ্রিভ জানায়, ২০১৫ সালের আগস্ট থেকে সৌদি আরব এমন পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যারা কথিত অপরাধ সংঘটনের সময় শিশু ছিলেন।

এই পাঁচজনই সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শিয়া সম্প্রদায়ের পরিবারের সদস্য। ২০১১ সালের আরব বসন্তের সময় এবং পরবর্তী বিভিন্ন বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে দেশটির শিয়া সম্প্রদায়ের অধিকাংশ মানুষের বসবাস। তবে সৌদি আরব মূলত সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। গত মাসে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে ‘সন্ত্রাসবাদে’ জড়িত থাকার অভিযোগে আরো পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজন এমন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন, যা সংঘটনের সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর।

মানবাধিকার সংস্থা ‘রিপ্রিভ’-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক মৃত্যুদণ্ড প্রকল্পের প্রধান জিদ বাসইউনি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ভিন্নমত প্রকাশের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। গত দুই বছরে দেখা গেছে, শিশুদের ক্ষেত্রেও এই শাস্তি কার্যকর করা হচ্ছে।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সৌদি আরবে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের অধিকাংশই দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দা। ২০২৫ সালে সৌদি আরবে মোট ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সৌদি আরবে মোট ২১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে ১০০ জন সৌদি নাগরিক। এ ছাড়া মাদক পাচারের দায়ে দণ্ডিত ১২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের মধ্যে ৯০ জনই বিদেশি নাগরিক।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে চীন ও ইরানের পর বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের তালিকায় সৌদি আরবের অবস্থান ছিল তৃতীয়।

সৌদি আরবের সরকারের দাবি, দেশে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে মৃত্যুদণ্ড প্রয়োজন। দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সব ধরনের আইনি প্রক্রিয়া ও আপিলের সুযোগ শেষ হওয়ার পরই কেবল মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্যায়ের প্রতিবাদে বিএনপির রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রোমান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


অন্যায়ের প্রতিবাদে বিএনপির রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রোমান

 

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক বিস্তার, পাহাড় ধ্বংস, রাজনৈতিক প্রভাব বিস্তার ও হয়রানির অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. রবিউল ইসলাম রোমান। তিনি ঝিনাইগাতী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
সোমবার (১৬ নভেম্বর) একটি জানাজার নামাজে বক্তব্য দেওয়ার সময় তিনি নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। পরে তাঁর দেওয়া পদত্যাগের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।

বিবৃতিতে রোমান জানান, তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে বিএনপি এবং দলটির সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।

পারিবারিক রাজনৈতিক পরিবেশ থেকেই ছোটবেলা থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। দলের বিভিন্ন মিছিল, মিটিং ও রাজনৈতিক কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক ও অপরাধপ্রবণতা কমবে বলে আশাবাদী হয়েছিলেন। কিন্তু তাঁর দৃষ্টিতে ঝিনাইগাতীতে মাদকের বিস্তার ও পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড এখনো অব্যাহত রয়েছে।

রোমানের অভিযোগ, মাদক ও পাহাড় ধ্বংসের বিরুদ্ধে কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করায় তাঁকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার ইশারা ও সহযোগিতায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেও তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি। এ ছাড়া থানায় মামলা করতে গেলে রাজনৈতিক প্রভাবের কারণে তাঁর অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেন রোমান। উল্টো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত ভাঙচুরের ছবি সম্পাদনা করে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর অভিযোগও তোলেন তিনি। এমনকি হাসপাতালে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় তাঁর কাকাকেও আসামি করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন।

বিএনপির রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের পেছনে পারিবারিক একটি বেদনাদায়ক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মামা মরহুম আনিসুর রহমান কালু কাংশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত থাকার পর জীবনের শেষ সময়ে দলের পক্ষ থেকে যথাযথ খোঁজখবর ও সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন রোমান।

তিনি বলেন, দলের কঠিন সময়ে নিজের সংসারের খরচের টাকা থেকেও দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন তাঁর মামা। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করেছেন, এমনকি রাজনৈতিক কারণে কারাবরণও করেছেন। অথচ জীবনের শেষ সময়ে তাঁর খোঁজখবর নেওয়ার মতো মানুষের অভাব ছিল।

বিবৃতিতে রোমান আরও বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি কিংবা কাউকে ছোট করা তাঁর উদ্দেশ্য নয়। নিজের বিবেক, আত্মসম্মান ও ন্যায়ের পক্ষে অবস্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কাছে রাজনীতির চেয়ে মানুষ, পদ-পদবির চেয়ে মানবিকতা এবং দলীয় পরিচয়ের চেয়ে ন্যায় ও সত্যের মূল্য বেশি।

তিনি ঝিনাইগাতীবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে যেন কষ্ট দেওয়া বা অন্যায়ভাবে হয়রানি করা না হয়। পারস্পরিক শ্রদ্ধা, মানবিকতা ও সহনশীলতা বজায় রেখে মাদকমুক্ত, পাহাড় ও প্রকৃতিবান্ধব এবং অন্যায়-দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিবৃতির শেষাংশে রাজনৈতিক জীবনের পথচলায় পাশে থাকা, সহযোগিতা করা ও ভালোবাসা দেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুনের সঙ্গে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, এখন পর্যন্ত রবিউল ইসলাম রোমানের কোনো লিখিত পদত্যাগপত্র পাননি। তিনি আরও বলেন, সংগঠন কাউকে জোর করে রাজনীতি করতে বাধ্য করে না। দু-একজন নেতা দল থেকে চলে গেলে দলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে পাচারের সময় ৪৫ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


লালমনিরহাটে পাচারের সময় ৪৫ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড

লালমনিরহাটের মহেন্দ্রনগর বাজারে অবৈধভাবে সার পাচারের সময় তিনটি অটোরিকশা থেকে ৪৫ বস্তা ডিএপি সার স্থানীয়রা জব্দ করেছেন। সোমবার ভোরে সদর উপজেলার হারাটি ইউনিয়ন থেকে এই সারগুলো জব্দ করা হয়।

এ ঘটনার সময় সার সিন্ডিকেটের সাথে জড়িত এরশাদ আলী নামের এক কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত এরশাদ সদর উপজেলার হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস এ সময় বলেন, "তিনটি গাড়িতে মোট ৪৫ বস্তা সার জব্দ করা হয়েছে এবং তা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে হারাটি ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে এই সার বিতরণ করা হবে। পাচারের সাথে জড়িত ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%