০৭:৫৬ পি.এম
খুলনা, ৪ আগস্ট, ২০২৬ : খুলনা জেলায় কলেজছাত্র সৈয়দ অলিফ রোহান (১৯) হত্যামামলায় প্রধান আসামি তাসিন মোড়লকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
গত সোমবার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ (অপ্রাপ্তবয়স্ক নারী ও শিশু আদালত) এর বিচারক আলমাচ মৃধা এই রায় ঘোষণা করেন।
নিহত সৈয়দ অলিফ রোহান ফুলতলা উপজেলা সদরের ফুলতলা এম এম কলেজের সমাজকর্ম অনার্সের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক
২০২৩ সালে, আসামি তাসিন মোড়লের অপ্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি আলোচনায় আসলে আদালত তার মামলাটি পৃথক করে অপ্রাপ্তবয়স্ক নারী ও শিশু আদালতে স্থানান্তরিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩১ মার্চ দুপুরে ফুলতলা এমএম কলেজ প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদের কারণে পায়গ্রাম কসবা গ্রামের সৈয়দ আবু তাহেরের সন্তান ও সমাজকর্ম অনার্সের প্রথম বর্ষের ছাত্র সৈয়দ অলিফ রোহানকে হত্যা করে।
ওই ঘটনার পর নিহত রোহানের বাবা সৈয়দ আবু তাহের বাদী হয়ে ওই বছরের ১ এপ্রিল পাঁচজনের নাম উল্লেখ করে ফুলতলা থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রধান আসামি ছিল স্থানীয় তাজপুর গ্রামের জাহাঙ্গীর মোড়লের পুত্র তাসিন মোড়ল।
মামলার অন্যান্য আসামিরা হলেন, সাব্বির ফরাজি, দীপ্ত সাহা, শান্ত গাজী ও শেখ আবু হাসানাত।
আরও পড়ুন: ইনানীতে বাপেক্সের ৯ সদস্যের টিম কূপ নিরাপদে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আসামি দীপ্ত সাহাকে গ্রেফতার করে। পরে, সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং কিলিং মিশনে অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করে। এই চাঞ্চল্যকর হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তীতে মামলাটি পুলিশী অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরিত করা হয়।
সরকারির পক্ষে আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামরুন নাহার হেনা বাসসকে জানিয়েছেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর আদালত মামলার প্রধান আসামিকে শাস্তি প্রদান করায় বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন