০৭:৩৫ পি.এম
ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে ইঞ্জিন বিকল হয়ে পড়ার কারণে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। এতে ট্রেনটির শত শত যাত্রী চরম বিড়ম্বনায় পড়েছেন।
এই ঘটনা বুধবার (২১ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ঘটে।
স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, বিকেল পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। এরপর পৌনে ৪টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করার সময় ট্রেনের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। ফলে ট্রেনটি স্টেশনে আটকা পড়ে যায়।
আরও পড়ুন: আশুলিয়ায় গার্মেন্টসে পরিদর্শন করলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান
এদিকে, খবর পেয়ে আখাউড়া থেকে ট্রেনের একটি রিলিফ ইঞ্জিন কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
স্টেশন মাস্টার আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রিলিফ ইঞ্জিন এসে পৌঁছালে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। তবে এই বিলম্বের কারণে যদি কোনো যাত্রী যাত্রা বাতিল করতে চান, তাহলে টিকিটের টাকা ফেরত দেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন