ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দুর্গাপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উদ্ধার


দুর্গাপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় তৈরি ১৪০ বোতল ‘ফেয়ারডিল’ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।

নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থানা পুলিশের রাত্রিকালীন বিশেষ ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে মেনকিফান্দা এলাকায় অভিযান চালানো হয়। এসআই রসুল সায়েদী আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল জনৈক ইমান আলীর বসতবাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে তল্লাশি চালায়। এ সময় দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ১৪০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ‘ফেয়ারডিল’ পাওয়া যায়।

আরও পড়ুন: বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নেতৃত্বে হাবিবুল্লাহ-মাহফুজ, আংশিক কমিটি ঘোষণা

পুলিশ জানায়, উদ্ধার করা প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৪ হাজার টাকা। মাদকগুলো জব্দ তালিকা প্রস্তুত করে দুর্গাপুর থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযানে এসআই মো. স্বপন মিয়া, এসআই আসাদুজ্জামান, এএসআই আব্দুল কাইয়ুম ফকির এবং কনস্টেবল মো. আলমগীর হোসেন বিপ্লব ও মো. সজীব মিয়া অংশ নেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত: বাল্যবিয়ে রোধে জেলা প্রশাসকের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রব্বানী, স্টাফ রিপোর্টার

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত: বাল্যবিয়ে রোধে জেলা প্রশাসকের আহ্বান

শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। আজ ১২ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ঝালকাঠির যৌথ আয়োজনে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ বশির গাজী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন কন্যা শিশুদের অধিকার রক্ষা এবং তাদের বিকাশে সমাজের মানসিকতা পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "কন্যা শিশুরা আমাদের সমাজের বোঝা নয়, বরং আগামী দিনের সম্পদ। আজকের কন্যা শিশুরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর হবে।

বাল্যবিয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জেলা প্রশাসক আরও বলেন, "বাল্যবিয়ে একটি কন্যা শিশুর জীবনকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। শিশু বিয়ে আর নয়—এই স্লোগানকে কেবল মুখে নয়, আমাদের অন্তরে ধারণ করতে হবে। ঝালকাঠি জেলায় বাল্যবিয়ে প্রতিরোধে জেলা প্রশাসন শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখবে। কন্যা শিশুদের উপযুক্ত শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এবং জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবীর। এছাড়া অন্যান্যের মধ্যে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সেগুফতা মেহনাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শিশু একাডেমি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং রুম টু রিড, ঝালকাঠির সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানমালার মধ্যে অন্যতম আকর্ষণ ছিল কন্যা শিশুদের অংশগ্রহণে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিবৃন্দ সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। একই সাথে দিনব্যাপী আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

রাজীব তালুকদার

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু

ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। জেলার চারটি উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের পাঁচটি ইউনিটে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে মোট ৩০১ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োজিত রয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল হুদা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা খান জসীম উদ্দীন এবং সহকারী পাবলিক প্রসিকিউটর সাকিনা আলম লিজা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা এবং শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় ২৭৩ জন তথ্য সংগ্রহকারী ও ২৮ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫ জন সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন।

তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করে সরাসরি অনলাইন ডেটাবেইজে যুক্ত করবেন। সকল নাগরিকের তথ্য বিশ্লেষণ করে যোগ্যদের ফ্যামিলি কার্ডের জন্য বাছাই করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়া ফ্যামিলি কাডের এই প্রেস কনফারেন্স অনুষ্ঠানটির

আন্তর্জাতিক ডেস্ক

রাজীব তালুকদার

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


কাঠালিয়া ফ্যামিলি কাডের  এই প্রেস কনফারেন্স অনুষ্ঠানটির

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় তিনটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, কাঠালিয়া উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আখতার হোসেন নিজাম মির্বহর, উপজেলা যুবদলের সদস্যসচিব জনাব জয়নাল আবেদীন ভাই সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্ব পালনকারী সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীরাও উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ, স্বচ্ছতা ও সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিনের স্বপ্ন চণ্ডীডর গুদারাঘাটে সেতু নির্মাণ: বদলে যেতে পারে তিন উপজেলার মানুষের যাতায়াত ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


দীর্ঘদিনের স্বপ্ন চণ্ডীডর গুদারাঘাটে সেতু নির্মাণ: বদলে যেতে পারে তিন উপজেলার মানুষের যাতায়াত ব্যবস্থা

সুনামগঞ্জের দিরাই, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন চণ্ডীডর গুদারাঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণ। এই স্থানে সেতু নির্মিত হলে তিন উপজেলার মানুষের যাতায়াতব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে পারে। সহজ হবে যোগাযোগ, কমবে মানুষের দুর্ভোগ, সৃষ্টি হবে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা।

দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ নদী পারাপার ও যোগাযোগের নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী ও হাওরের পানি বৃদ্ধি পেলে মানুষের চলাচল আরও কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। জরুরি প্রয়োজনে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত করতেও সময় ও অর্থ বেশি ব্যয় হয়।

সেতু হলে তিন উপজেলার মানুষের যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

চণ্ডীডর গুদারাঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে দিরাই, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে। শিক্ষার্থীরা সহজে শিক্ষাপ্রতিষ্ঠানে যেত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%