০৭:১৩ পি.এম
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে একটি নতুন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রস্তাবপত্র ও এর সারসংক্ষেপ অনুমোদন করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ড’-এর খসড়া প্রস্তাবপত্র এবং তার সারসংক্ষেপ অনুমোদন প্রাপ্ত হয়।
বিএসইসির একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড ৩ কোটি টাকা বিনিয়োগ করেছে এবং অবশিষ্ট ২৭ কোটি টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
আরও পড়ুন: সংবিধান সংশোধনসহ চারটি কমিটি পুনর্গঠন, বিএনপির রুবেল বাদ
ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সম্পদের ব্যবস্থাপক হিসেবে ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড দায়িত্ব পালন করবে।
অতিরিক্তভাবে, ফান্ডটির ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি) দায়িত্ব পালন করবে এবং হেফাজতকারী হিসেবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি দায়িত্ব পালন করবে।
বিএসইসির এই অনুমোদনের ফলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফান্ডটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের কার্যক্রম শুরু করার সক্ষমতা পাবে।
আরও পড়ুন: ধর্ম প্রতিমন্ত্রীর ব্যক্তিগত হেফাজতে ৭ হাজার অনুদানের ফরমের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন