০৭:১৪ পি.এম
বান্দরবানের থানচির বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া ৯০ জন পর্যটককে উপজেলা প্রশাসন সফলভাবে উদ্ধার করেছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে যাওয়ার জন্য তারা সেখানে আটকে ছিলেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিকে উপজেলার তিন্দু, রেমাক্রী ও নাফাখুমসহ নানা এলাকা থেকে তাদের উদ্ধার প্রক্রিয়া শুরু হয়। সন্ধ্যায় থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত শুক্র ও শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা তিন্দু, রেমাক্রী ও নাফাখুম ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু রোববার (৫ জুলাই) থেকে হঠাৎ করে টানা ভারী বর্ষণ শুরু হলে সাঙ্গু নদী ও ছোট ছোট ছড়ার পানি বেড়ে যায়। এতে করে বোট চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, ফলে পর্যটকরা ওই এলাকা গুলোতে আটকে পড়েন।
আরও পড়ুন: কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে সাদিয়া আক্তার মীমের অনশন
পরবর্তীতে মঙ্গলবার সকালে থানচিতে বৃষ্টি থেমে যাওয়ার পর নদীর পানি কিছুটা কমে আসে। এই সময় উপজেলা প্রশাসন ট্যুরিস্ট গাইড এবং বিজিবির সহয়তায় বোট দিয়ে ওই এলাকা থেকে আটকে পড়া ৯০ জন পর্যটককে উদ্ধার করে নিয়ে আসে।
ভবিষ্যতের পরিস্থিতি নিয়ে নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল ফয়সাল জানান, ‘তিন্দু, রেমাক্রী ও নাফাখুম থেকে আটকে পড়া ৯০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা নিজেদের গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।’
অন্যদিকে, আবহাওয়া এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন: শেরপুরে জাসাস সদর উপজেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ নাটক গরিবের মেয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন