০৭:০৪ পি.এম
সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ হওয়ার দু'দিন পর কালাম সরদার (৫৫) নামের একজন ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামের বাড়ির পিছনের ড্রেনের পাশ থেকে কাদামাটিতে মাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার সকালে কালাম সরদার বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক
এ বিষয়ে আশাশুনি থানার ওসি শামীম আহমদ খান জানিয়েছেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন