১০:০২ এম
কলম্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপের শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল।
সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রাম না দেওয়ায় কোচ রবার্তো মার্তিনেজকে নিয়ে সমালোচনা হচ্ছে।
তবে, পর্তুগালের কোচ সাফ জানিয়েছেন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটিই ঠিক।
আরও পড়ুন: আইন অনুযায়ী সমাধান হবে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে: জয়সওয়াল
গ্রুপের শেষ ম্যাচে লিয়োনেল মেসিকে প্রথম একাদশে রাখা হয়নি এবং আর্লিং হালান্ডও খেলেননি।
পুরো ম্যাচ খেলেননি কিলিয়ান এমবাপেও।
তবে, এই তিনটি দেশের মতো পর্তুগালের নকআউটে যোগ্যতা অর্জন আগেই নিশ্চিত হয়ে যায়নি।
কলম্বিয়া ম্যাচের পর মার্তিনেজ বলেছেন, “বাকি দেশের অন্যান্য ফুটবলারদের সঙ্গে রোনাল্ডোর তুলনা করতে চাই না।
আরও পড়ুন: গঙ্গা ও তিস্তা নদীর পানিচুক্তির উদ্যোগ সরকারের
সেটা খুব বাচ্চাদের মতো কাজ হবে, যা আমি করি না।
ক্রিশ্চিয়ানোকে সঠিক সময়ে সঠিক জায়গাতেই ব্যবহার করা হয়।
মানসিকভাবে শক্তিশালী হওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং আক্রমণের সময় গোলমুখ খোলার রাস্তা খুঁজে বার করাই আমাদের আসল কাজ।”
রোনাল্ডোর যে পুরো ৯০ মিনিট খেলতে কোনও সমস্যা হয়নি সেটাও স্পষ্ট করে দিয়েছেন মার্তিনেজ।
আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের দায় শুধু পুলিশের নয়, পরিবার-সমাজকেও নিতে হবে: ডিআইজি মীর আশরাফ আলী
তিনি বলেছেন, “রোনালদোর কাছে ৯০ মিনিট ফুটবল খেলা কোনও সমস্যাই নয়।
তবে পরের ম্যাচে কিছু একটা বদল করতে পারি।
সেটা অন্য ফুটবলারের ক্ষেত্রে হতে পারে।
ম্যাচ এবং অনুশীলন থেকে যে তথ্য পাই তা বিশ্লেষণ করা হয়।
আরও পড়ুন: নিজ বাসায় থেকেই কারাদণ্ড ভোগের সুযোগ পাচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
দলে বদল করার সুযোগ সব সময়ই রয়েছে।”
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের নকআউট ম্যাচ বিশেষ একটি কারণে আলাদা হতে চলেছে।
দিয়োগো জোতার মৃত্যুবার্ষিকীর একদিন আগেই পড়েছে সেই খেলা।
মার্তিনেজ বলেছেন, “অনুশীলন হোক বা ম্যাচ, সব সময়েই জোতার কথা মনে পড়ে আমাদের।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে না স্কটল্যান্ড, সহিংসতার প্রতিবাদে সিদ্ধান্ত
তবে শোক নয়, বরং উৎসবের মতো করে দেখতে চাই ম্যাচটা।
জিতে জোতাকে সম্মান জানাতে চাই।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন