০৪:৫৭ পি.এম
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার মন্তব্য করেছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও খারাপ। তিনি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে, বর্তমানে ইরানে শাসন পরিবর্তন ঘটানোর সম্ভাবনা খুবই কম। এই দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি দুর্বল না হয়ে বরং আরও শক্তিশালী হয়েছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ইরাক, সিরিয়া ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘদিন দায়িত্ব পালন করা ক্রোকার বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র যে অবস্থায় ছিল, এখন তার চেয়েও খারাপ অবস্থায় রয়েছে। এতে কোনো সন্দেহ নেই।’
১৯৮৩ সালে লেবাননের বৈরুতে মার্কিন দূতাবাসে বোমা হামলা থেকে বেঁচে যাওয়া এই কূটনীতিক বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হওয়া উচিত হরমুজ প্রণালীতে সব ধরনের আন্তর্জাতিক নৌযানের চলাচল নিশ্চয়তার জন্য নিঃশর্তভাবে উন্মুক্ত রাখা।
আরও পড়ুন: এমপিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ইসরায়েলের ২৬তম নেসেট
তার মতে, এই লক্ষ্য অর্জনে কূটনৈতিক তৎপরতা, অর্থনৈতিক চাপ এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ—এই তিনটি বিষয়ে সমন্বিত প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। রায়ান ক্রোকার আরও বলেন, বর্তমানে ইরানে শাসন পরিবর্তনের চেষ্টা প্রায় উচ্চাভিলাষী লক্ষ্য হবে। বরং যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র যে কৌশলগত অবস্থানে ছিল, সেটি পুনরুদ্ধার করাই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘ইরানিরা জানে কীভাবে যুদ্ধ করতে হয়। দীর্ঘ সময় ধরে সংঘাতে দেশটির শাসকগোষ্ঠী আরও কঠোর ও ঐক্যবদ্ধ হয়েছে। তাই শুধু বোমা হামলা চালিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব হবে না।’
তথ্যসূত্র: সিএনএন
আরও পড়ুন: চীনের এআই ইতিহাস বিকৃত করছে, পশ্চিমা গণতন্ত্রের জন্য হুমকি: ব্রিটিশ উপদেষ্টা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন