ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

বাবার কাছে ছুটে যাওয়ার পথে নসিমনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর


বাবার কাছে ছুটে যাওয়ার পথে নসিমনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে আনন্দে ছুটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের নিচে পড়ে প্রাণ হারালো প্রথম শ্রেণির শিক্ষার্থী আলিফ।

এই দুর্ঘটনা ঘটে বুধবার (২২ জুলাই) দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি (পূর্বপাড়া) এলাকায়।

নিহত আলিফ উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উলুকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ছেলে।

আরও পড়ুন: গাজীপুরের কারখানার আগুন ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর আলিফ বাবাকে দেখে দৌড়িয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বেকারি মালবাহী নসিমন গতি রোধের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটি আলিফের ওপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর নসিমনের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান।

বাবা দেলোয়ার হোসেন বলেন, "আমি যদি সেখানে না যেতাম, আমার ছেলে আমাকে দেখে ছুটে আসত না। হয়তো সে বেঁচে থাকত।"

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, "ঘটনার বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

আরও পড়ুন: সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নে ডা. শেখ ফজলে রাব্বির পরিদর্শন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপির মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যদি জেনায় জড়িত প্রমাণ হয় : হারুনুর রশিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


এমপির মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যদি জেনায় জড়িত প্রমাণ হয় : হারুনুর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেছেন, ‘আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে গতকাল সাতক্ষীরার একজন এমপির অপকর্মের ভিডিও ভাইরাল হয়েছে। এতে আমাদের মান-ইজ্জত থাকে? যারা আজকে ইসলামকে ব্যবহার করে রাজনীতি করছেন, আমি বলেছিলাম এটি একটি ভণ্ড রাজনৈতিক দল। একেবারে ভণ্ড। তাদের মুখে যে কথা থাকে, তাদের কাজে সেই মিল নেই।’

 বুধবার (২২ জুলাই) দুপুরে ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সেবাদান কার্যক্রম ডিজিটাইজেশনে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেমের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 হারুনুর রশিদ বলেন, ‘আমি মনে করি, এখানে ব্যভিচার-জেনা সমাজে ছড়িয়ে পড়ছে এসব অপরাধীর কারণে। যারা ধর্মীয় রাজনৈতিক দলের লেবাস ধরে এসব অপরাধ করে বেড়াচ্ছে। আমি সরকারকে বলব, এখানে জেনা ও ব্যভিচারের আইন রয়েছে মৃত্যুদণ্ড। একেবারে সরাসরি মৃত্যুদণ্ড। সুতরাং এটি যদি প্রমাণ হয় ব্যভিচার ও জেনার সঙ্গে জড়িত, তাহলে সেই এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আজকেও যদি মাননীয় প্রধানমন্ত্রী তদন্ত করতে যান, দেখবেন এই জামায়াতে ইসলামের নেতারা সব হাউ মাউ শুরু করবে, আমরা এই সরকারকে ফেলে দেব। কিন্তু সরকারকে ফেলে দেওয়া এত সোজা নয়।’

 এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আরএমও মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, মাসিদুল হক নিখিল প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন রাকসু নেতা আম্মার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


জামায়াত প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন রাকসু নেতা আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেছেন, জামায়াতকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও, এই একটি জেলায় পূর্ণ ক্ষমতা দিয়ে তাদের ভেতরের ঘৃণিত চেহারাটা প্রকাশিত হয়েছে। এই মন্তব্য তিনি ২২ জুলাই (বুধবার) বিকেলে জামায়াত নেতা গাজি নজরুল ইসলামের বহিষ্কারের প্রেক্ষিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্টে করেছেন।

সালাহউদ্দিন আম্মার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, তিনবারের এমপি, সাতক্ষীরার মতো নির্যাতিত এলাকার মানুষের প্রতিনিধি হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন। তিনি বলেন, সাতক্ষীরা এলাকায় গেলে বুঝবেন মানুষ কতটা নির্যাতনের শিকার হয়েছে। প্রায় প্রত্যেক পরিবারেই ফ্যাসিবাদের নির্যাতনের চিহ্ন বিদ্যমান। জামায়াতকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও, এই এক জেলায় পূর্ণ ক্ষমতা দিয়ে তাদের ভেতরের ঘৃণিত চেহারাটা দেখিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও দাবি করেন, নিজের নেতার ব্যাপারে চোখ-মুখ বন্ধ রাখা এদেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলের স্বভাব। প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের ইন্টারনাল ডিক্টেটরশিপ বিদ্যমান। জামায়াতে ইসলামী থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে সরাসরি কোনো প্রভাবশালী নেতাকে কিছু লিখতে দেখা যায়নি।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, বহিষ্কারের কৃতিত্ব সমালোচকদেরই। যদি তারা সমালোচনা না করত, তবে জামায়াতে ইসলামী তাকে বহিষ্কার করত, এমনটা তাঁর ব্যক্তিগত ধারণা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পিকঅ্যাক্স পরমাণু কেন্দ্রে হামলা চালাবে যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


ইরানের পিকঅ্যাক্স পরমাণু কেন্দ্রে হামলা চালাবে যুক্তরাষ্ট্র?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের পিকঅ্যাক্স পর্বতের নির্মীয়মাণ কথিত পারমাণবিক কেন্দ্রে বোমা হামলার হুমকি দিয়েছেন।

হরমুজ প্রণালিতে দুই দেশের সামরিক উত্তেজনার মধ্যেই অবশেষে এই নতুন ঘোষণা এল। ‘কুহ-এ কোলং গাজ লা’ নামে পরিচিত এই কেন্দ্রটি তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে, নাতানজ পারমাণবিক কেন্দ্রের পাশে পাহাড়ের গভীরে অবস্থিত। ২০২৫ সালে ইরান ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সময় মার্কিন হামলায় নাতাঞ্জ ক্ষতিগ্রস্ত হলেও পিকঅ্যাক্স পর্বতের এই গভীর কেন্দ্রটি অক্ষত ছিল।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরান হয়ত পাহাড়ের অত গভীরে সেনট্রিফিউজগুলো সরিয়ে নিয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী বোমার ধ্বংসক্ষমতাকেও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

তারপরেও খুব শীঘ্রই সেই এলাকায় হামলা চালানো হবে বলে দাবি করেন তিনি। তবে পিকঅ্যাক্স পর্বতের কেন্দ্রটিতে আসলে কী রাখা হয়েছে সেটা এখনও অস্পষ্ট, কারণ জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এখনও সেখানে প্রবেশের সুযোগ পায়নি।

প্রায় ২.৭ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ভূগর্ভস্থ স্থাপনাটি ঘিরে রয়েছে বিমান বিধ্বংসী কামান, নিরাপত্তা বেষ্টনী এবং ইরানের বিপ্লবী গার্ড কোর। উপগ্রহ চিত্রে দেখা একাধিক প্রবেশপথ থেকে ধারণা করা হচ্ছে যে, এই সুবিধাজনক কেন্দ্রটি মাটির অন্তত ১০০ মিটার গভীরে অবস্থিত। ২০২০ সালে নাতাঞ্জ কেন্দ্রে বিস্ফোরণের পর ইরান পাহাড়ের গভীরে এই আধুনিক ও বিশাল কেন্দ্রটির নির্মাণকাজ শুরু করে।

বিশেষজ্ঞদের ধারণা, ভূগর্ভস্থ এই সুরক্ষার সুযোগ নিয়ে ইরান সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সেনট্রিফিউজ তৈরির কাজ চালাতে পারে।

ইরানের এই ধরনের গভীর ভূগর্ভস্থ সামরিক ও পারমাণবিক আস্তানাগুলো ধ্বংস করতেই যুক্তরাষ্ট্র তৈরি করেছিল 'জিবিইউ-ফিফ্টি সেভেন' বোমা, যা মাটির অন্তত ৬০ মিটার গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। মার্কিন কর্মকর্তারা আগে পর পর দুটি এমন বোমা ফেলে গভীর লক্ষ্যবস্তু ধ্বংস করার কৌশল নিয়ে আলোচনা করলেও পিকঅ্যাক্স পর্বতের মতো গভীর কোনো কেন্দ্র আদৌ এই বোমায় ধ্বংস করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটপাত দখল করে আওয়ামী লীগ কার্যালয়, এরপর যা ঘটল...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


ফুটপাত দখল করে আওয়ামী লীগ কার্যালয়, এরপর যা ঘটল...

ফেনীর ছাগলনাইয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের তৃতীয় দিনে প্রশাসন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে।

বুধবার (২২ জুলাই) ছাগলনাইয়া বাজারে এই অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।

এর আগে, সোমবার প্রথম দফার অভিযানে বাজারের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু এই ভবনটি অক্ষত থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ভবনটির বৈধতা ও লিজ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, একটি সমিতির নামে বরাদ্দ প্রাপ্ত ভবনটিতে পরবর্তীতে ইটের পার্টিশন দিয়ে একাধিক কক্ষ তৈরি করা হয়েছিল এবং ৫-৬ লাখ টাকা পর্যন্ত জামানতের বিনিময়ে ভাড়া দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকার পর সম্প্রতি সেখানে ছয়টি দোকান নির্মাণের কাজও শুরু হয়েছে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক। তিনি বলেছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। যদি দখলমুক্ত স্থান পুনরায় দখল হয়ে যায়, তাহলে আরো জোরালো অভিযান চালানো হবে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের খবরে বিক্ষুব্ধ জনতা ভবনটিতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%