০৭:৫৪ এম
জলবায়ু পরিবর্তন এবং মানবসৃষ্ট বিভিন্ন কারণে বিশ্বব্যাপী দিন দিন বায়ুদূষণের পরিমাণ বেড়ে চলেছে। আজকের দিনের বায়ুদূষণের পরিস্থিতির দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে চিলির সান্তিয়াগো। তবে এক্ষেত্রে বাংলাদেশের রাজধানী ঢাকা তুলনামূলকভাবে মাঝারি বায়ুর মান ধারণ করছে।
বুধবার (১৭ জুন) সকালে আইকিউএয়ারের প্রকাশিত সর্বশেষ সূচক অনুসারে, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৯। এই স্কোর অনুযায়ী ঢাকার বায়ুর মান ‘মাঝারি’ শ্রেণিভুক্ত হিসেবে গণ্য করা হচ্ছে। যা সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য বলে মনে করা হয়।
এখনকার স্কোর অনুযায়ী, ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ২৮তম। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যানবাহন থেকে বের হওয়া ধোঁয়া, নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ধুলাবালি এবং শিল্প কারখানার নির্গমনের ফলে রাজধানীর বায়ুদূষণ দীর্ঘকাল ধরে বৃদ্ধি পাচ্ছে। যদিও সাময়িক সময়ে কিছু উন্নতি লক্ষ্য্য হলেও বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য টেকসই উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা এখনো বিদ্যমান।
আরও পড়ুন: রাজশাহীতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, আনিছুর রহমানকে র্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার
এদিকে আজকের বায়ুদূষণের শীর্ষ অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, যার স্কোর ১৭৩। দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, যার স্কোর ১৬২, তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৫৯। চতুর্থ স্থানে আছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৭, এবং পঞ্চম স্থানে পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১৫৫।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকা মানকে মাঝারি হিসেবে গণ্য করা হয়, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর বায়ু হিসেবে বিবেচিত হয়। স্কোর যদি ১৫১ থেকে ২০০ হয়, তবে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে চিহ্নিত করা হয়।
এছাড়াও, ২০১ থেকে ৩০০ এর মধ্যে স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিন্হিত হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভিতরে অবস্থানের জন্য সুপারিশ করা হয়, এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ প্রদান করা হয়। যদি স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পড়ে, তবে সেটিকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে মনে করা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
আরও পড়ুন: এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন