ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

মাঠে পা রেখেই মেসির রেকর্ড


মাঠে পা রেখেই মেসির রেকর্ড

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়লেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার কীর্তি গড়লেন।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়া এবং আর্জেন্টিনার ম্যাচটি শুরু হয়।

এদিন মাঠে নেমে মেসি আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন, তা হলো নিজ দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার অভিজ্ঞতা। তিনি পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ानो রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি খেলোয়াড় বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন।

আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

এছাড়া এদিন আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে ম্যাচের ১৭ মিনিটে ডি পলের কাছ থেকে পাওয়া বল থেকে একটি দারুণ গোল করেন মেসি। আলজেরিয়ার গোলকিপারও হাত দিয়েও সেই গোল ঠেকাতে পারেননি। এর মধ্য দিয়ে রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোলের নজির গড়লেন মেসি।

এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন মেসি। তিনি একমাত্র ২০১০ সালের বিশ্বকাপে কোনো গোল করতে পারেননি।

২০২২ বিশ্বকাপে ১০ নম্বর জার্সিতে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসি এবার একই নম্বরের জার্সি পরে খেলছেন। এতে তিনি ‘ফুটবলের জাদুকর’ ডিয়েগো ম্যারাডোনাকেও পেছনে ফেলেছেন। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক চারটি আসরে ১০ নম্বর জার্সি গায়ে দিয়েছিলেন।

আরও পড়ুন: আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও মেসির গোল, দুই গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৮:৩১ এম


আবারও মেসির গোল, দুই গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে দুই গোলে এগিয়ে গেছে। প্রথম গোলের মতোই, দ্বিতীয় গোলটিও এসেছে মেসির পা থেকে।

আর্জেন্টিনার দ্বিতীয় গোল মেসির পা থেকেই এসেছে। ছবি: এএফপি

প্রথমার্ধে দারুণ একটি গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দিয়েছিলেন মেসি। এবং দ্বিতীয়ার্ধে আবারও মেসির পা থেকেই আসে দ্বিতীয় গোলটি।

ম্যাচের ৬০তম মিনিটে, ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট ঠেকাতে গিয়ে বলটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি আলজেরিয়ার গোলকিপার জিদান। সেই বলটি পেয়ে মেসি গোলটি করেন। এটি বিশ্বের কাপের মঞ্চে মেসির ১৫তম গোল। আর এই গোলের ফলে তিনি সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেছেন।

এদিকে, লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রার গল্পে নতুন একটি ঐতিহাসিক অধ্যায় যুক্ত হলো। ঠিক দুই যুগ আগে যে দিনে তিনি ফুটবলের উচ্চ মঞ্চে প্রথমবার পা রেখেছিলেন, সেই দিনেই গড়লেন একটি নতুন অনন্য রেকর্ড। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে, বিশ্বকাপে ছয়টি আসরে খেলা প্রথম ফুটবলার হিসেবে নিজের নাম লেখালেন তিনি।

২০০৬ সালের ১৬ জুন, জার্মানি বিশ্বকাপে সার্বিয়া-মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি হিসেবে তার অভিষেক হয়েছিল। সে খেলায় মাত্র ১৬ মিনিট খেলেই তিনি একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন তরুণ মেসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৮:৪২ এম


রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন মেসি

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টিনার লিওনেল মেসি।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ শুরু হয়।

ম্যাচ শুরুর ১৭ মিনিটের মাথায় ডি পলের কাছ থেকে পাওয়া বল থেকে দারুণ এক গোল করেন মেসি। আলজেরিয়ার গোলকিপার হাত দিয়েও তা ঠেকাতে পারেনি। এর মধ্য দিয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোলের নজির গড়লেন এই তারকা ফুটবলার। এতদিন এই রেকর্ড শুধুমাত্র পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর ছিল। এখন সেই রেকর্ডে মেসির নামও যুক্ত হলো।

এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন মেসি। একমাত্র ২০১০ সালের বিশ্বকাপে তিনি কোনো গোল করতে পারেননি।

এছাড়া এদিন মাঠে নেমে দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি খেলোয়াড় বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

একইসঙ্গে ১০ নম্বর জার্সি গায়ে পাঁচ বিশ্বকাপ খেলে ‘ফুটবলের জাদুকর’ ডিয়েগো ম্যারাডোনাকেও পেছনে ফেলে দিয়েছেন লিওনেল মেসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে কাজীকে শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৮:৪৩ এম


বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে কাজীকে শাস্তি

শরীয়তপুরের নড়িয়ায় ১৬ বছর বয়সী একটি কিশোরীর বাল্যবিয়ে পড়ানোর প্রস্তুতির কারণে এক নিকাহ রেজিস্ট্রারকে (কাজী) কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছে। ভ্রাম্যমাণ আদালত এই সাজা প্রদান করে এবং একইসঙ্গে বাল্যবিবাহটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার বিকেলের দিকে মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবরকান্দী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে পুলিশ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ৩৬ বছর বয়সী এক ব্যক্তির বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাচাই করে ভ্রাম্যমাণ আদালত বিয়ের সত্যতা পান এবং তাৎক্ষণিকভাবে বিয়েটি বন্ধ করে দেন। এসময় উপস্থিত নিকাহ রেজিস্ট্রার মাওলানা মো. জাকির হোসেন বাল্যবিবাহ সম্পাদনের প্রস্তুতির মধ্যে ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা ঘোষণার পাশাপাশি ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সেইসঙ্গে ঘটনাস্থল থেকে বাল্যবিবাহের প্রস্তুতির প্রমাণ হিসেবে একটি খসড়া রেজিস্ট্রার খাতা জব্দ করা হয়। এই ঘটনায় বর, তার বাবা-মা এবং বিয়ের সঙ্গে জড়িত স্থানীয় একজন ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রশাসন জানিয়ে দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান মন্তব্য করেন, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এই ধরনের কার্যক্রমে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তাদের মনে হচ্ছে, বাল্যবিবাহ বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত রাখলে এই ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচকে কেন্দ্র করে টিএসসিতে ফুটবল উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৮:৪৩ এম


আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচকে কেন্দ্র করে টিএসসিতে ফুটবল উৎসব

ফিফা বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বুধবার (১৭ জুন) ভোর থেকেই হাজারো ফুটবলপ্রেমী টিএসসি চত্বরে জড়ো হন প্রিয় দলের খেলা উপভোগ করার জন্য। আর্জেন্টিনা সমর্থকদের সরব উপস্থিতিতে পুরো এলাকা যেন পরিণত হয় এক টুকরো ফুটবল স্টেডিয়ামে।

সরেজমিনে দেখা গেছে, আকাশী-সাদা জার্সি গায়ে, হাতে আর্জেন্টিনার পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে ভোর থেকেই টিএসিতে অবস্থান নিয়েছেন সমর্থকরা। বাঁশি, ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের স্লোগান ও উচ্ছ্বাসে ক্যাম্পাসজুড়ে তৈরি হতে থাকে বিশ্বকাপের আবহ।

সমর্থকদের অনেকেই জানিয়েছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার খেলা একসঙ্গে বড় পর্দায় উপভোগ করতে তারা রাত থেকেই টিএসসিতে অবস্থান নিয়েছেন। তাদের প্রত্যাশা হল অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে।

অন্যদিকে, টিএসসিতে উপস্থিত ছিলেন ব্রাজিলের সমর্থকরাও। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে তারা আলজেরিয়ার প্রতি সমর্থন জানান। এ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে হাস্যরসপূর্ণ তর্ক-বিতর্ক ও খোঁচাখুঁচি দেখা গেলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সামগ্রিকভাবে পরিবেশ ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ। তবে সমর্থকদের উপস্থিতির দিক থেকে আর্জেন্টিনার ভক্তরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ। টিএসসি চত্বরে সবচেয়ে বেশি চোখে পড়ে আকাশী-সাদা জার্সির সমারোহ।

বিশ্বকাপের উন্মাদনায় ভোর থেকেই টিএসসিতে যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তা আবারও প্রমাণ করেছে যে বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও উৎসবের নাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%