০৫:১৩ পি.এম
কক্সবাজারের চায়ের প্যাকেটের মাধ্যমে কুরিয়ারের সার্ভিসের মারফতে রংপুরে আসা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ সকালে নগরীর ফায়ার সার্ভিস স্টেশন মোড়ের এসএ পরিবহন কাউন্টার থেকে ইয়াবার এই বড় চালান উদ্ধার করা হয়। একইসাথে অভিযুক্ত মাদক কারবারি মনসুর মন্ডল, যিনি বোদা নামে পরিচিত, তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মনসুর মন্ডল পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে রংপুর ও বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছদ্মবেশে রংপুর মহানগরীর এসএ পরিবহনের কাউন্টার এলাকার আশে-পাশে অবস্থিত ছিলেন।
একপর্যায়ে, যখন মনসুর মন্ডল কক্সবাজার থেকে চায়ের প্যাকেটে ইয়াবা নিতে কাউন্টার এলাকায় আসেন, তখন তাকে হাতে-নাতে আটক করা হয়।
আটকের সময় চায়ের প্যাকেটের ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক আবু জাফর ও বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান জানিয়েছেন, মনসুর মন্ডলের কক্সবাজারে একটি চায়ের দোকান রয়েছে। তিনি চায়ের ব্যবসার আড়ালে ইয়াবার বড় চালান এনে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
এসব কর্মকাণ্ডের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন