০৪:০২ পি.এম
লেবাননের দক্ষিণাঞ্চলে একটি যানবাহনে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন কয়েকজন সেনা। এই ঘটনার সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে দুই দেশ যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, তার কয়েক দিন পর এই ঘটনা ঘটে।
খবরটি জানায় বার্তা সংস্থা এএফপি।
লেবাননের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানায়, ‘খারদালি-নাবাতিয়া সড়কে একটি সামরিক যানবাহনকে লক্ষ্য করে চালানো বর্বর ইসরাইলি হামলায় এক কর্মকর্তাসহ বেশ কয়েকজন সামরিক সদস্য শহীদ হয়েছেন।’
আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি
শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি অনুযায়ী, হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে হামলা বন্ধ রাখবে এবং সীমান্তের কাছাকাছি এলাকা থেকে তাদের সরে যাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, লেবাননের সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকায় নতুন ‘পাইলট জোন’-এ মোতায়েন হতে যাচ্ছে। এখানে তারা একচেটিয়া তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন