০৭:৪৫ পি.এম
সৌদি আরবের তাইফ ও জাজান অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কার কারণে জারি করা সতর্কতা তুলে নিয়েছে দেশের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। তবে হুথিদের হামলা অব্যাহত থাকায়, বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সময় দুপুর ১২টা ৫৩ মিনিটে মোবাইল ফোনের মাধ্যমে বাসিন্দাদের জন্য সতর্কবার্তা পাঠানো হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেয়।
একটি বিবৃতিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা উল্লেখ করে, ‘বিপদ কেটে গেছে।’ তবে নিরাপত্তার স্বার্থে সংস্থাটির দেওয়া নির্দেশনা অনুসরণ করতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত
বিবৃতিতে আরও বলা হয়েছে, জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে ছবি তোলা থেকে বিরত থাকতে হবে।
হুথিদের হামলার ধারাবাহিকতার মধ্যে সৌদির গুরুত্বপূর্ণ দুটি অঞ্চলে সতর্কতা জারি করা হয় এবং পরে তা প্রত্যাহার করা হয়। তবে সতর্কতা জারির পেছনে নির্দিষ্ট কী ধরনের হুমকি ছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
সূত্র: আল জাজিরা
এআরবি
আরও পড়ুন: হুথিদের হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন’ বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন