০১:০৪ পি.এম
সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল চালুর দাবিতে। গত এক সপ্তাহ ধরে তারা অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখেছে।
শনিবার বেলা ১১টায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে তাদের আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীরা হুশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা জানান, সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ১০ তলা ভবন নির্মাণ সম্পন্ন হলেও, এক বছরেরও বেশি সময় ধরে এটি পড়ে রয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা এবং অবহেলার কারণে চিকিৎসা কার্যক্রম এখনো শুরু হয়নি।
মেডিক্যাল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস এবং ওয়ার্ড ক্লাসের মাধ্যমে হাতে কলমে শিক্ষার সুযোগ নেই। ৩য় থেকে ৫ম বর্ষের শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাসে রোগী দেখার সুযোগ পাচ্ছে না। একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল হাসপাতালের অভাবে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
আরও পড়ুন: বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা ইমরান হোসেন গ্রেফতার
শিক্ষার্থীরা আরও জানান, বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় ২১ জুন থেকে তারা ক্লাস, পরীক্ষা, এবং সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন পৃথ্বীরাজ চৌধুরী, হারুণ উর রশিদ, সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, শাহপরান, কায়েস আব্দুল্লাহ জামাল, রাফাত রেজা আকাশ, ফারজান আহমেদ মিম, তামিমা রহমান, শামসিয়া তাব্বাসুম মাইশা প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন