০১:৫৮ পি.এম
চট্টগ্রাম জেলার মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও সফল অভিযানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।
ফরিদা ইয়াসমিনকে এ সম্মাননা দেওয়া হয়েছে পুলিশের পেশাদারি দায়িত্ব পালনের পাশাপাশি এলাকাকে মাদকমুক্ত রাখতে ধারাবাহিকভাবে পরিচালিত অভিযানে প্রশংসনীয় ভূমিকা রাখায়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ওসি ফরিদা ইয়াসমিনের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন যে, মাদকমুক্ত সমাজ গঠনে মীরসরাই থানা পুলিশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ওসি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় ধরনের মাদকবিরোধী সফল অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানগুলো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আরও পড়ুন: বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়া জানিয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, "এ অর্জন মীরসরাই থানা পুলিশের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফসল। এ সম্মাননা কাজের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। মীরসরাই থেকে মাদকের শিকড় উপড়ে ফেলতে মাদকবিরোধী এই জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
মাদক কারবারিদের গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদক চালানের জব্দ নিশ্চিত করতে মীরসরাই থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান চালিয়ে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন