ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ন্যাটো সম্মেলনের আগে মস্কো লক্ষ্য করে ৪০০-এর বেশি ড্রোন হামলা ইউক্রেনের


ন্যাটো সম্মেলনের আগে মস্কো লক্ষ্য করে ৪০০-এর বেশি ড্রোন হামলা ইউক্রেনের

তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে ইউক্রেন ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ করেছে। এ বিষয়ে শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন মঙ্গলবার বিস্তারিত তথ্য জানিয়েছেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি থেকে পাওয়া গেছে।

রাষ্ট্রীয় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্স-এ একটি পোস্টে সোবিয়ানিন জানায়, ‘সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৬টা (গ্রিনিচ মান সময় ০৩০০) পর্যন্ত মস্কোর দিকে ৪৩০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।’

আরও পড়ুন: সিঙ্গাপুরে বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য স্বর্ণ সংরক্ষণসেবা শুরু

তিনি আরও উল্লেখ করেন, ড্রোনগুলোর বেশির ভাগই রাজধানী থেকে দূরে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে, মস্কোর কাছাকাছি পৌঁছানোর সময় অতিরিক্ত ৩৬টি ড্রোনও ধ্বংস করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭.৮৫ বিলিয়ন ডলারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৮ এম


বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭.৮৫ বিলিয়ন ডলারে

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বৈদেশিক মুদ্রার মোট رিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ জুলাই পর্যন্ত দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের একটি প্রতিবেদনে এই বিষয়টি বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগালের কোচের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৫১ এম


পর্তুগালের কোচের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ

ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপে তার শেষ ম্যাচ খেলেছেন। ‘সিআর সেভেন’ স্পেনের বিপক্ষে মাঠে নামার আগেই ঘোষণা দেন, আর কখনো বিশ্বমঞ্চে দেখা যাবে না তাকে।

স্পেনের কাছে ১-০ গোলে হেরে পর্তুগালের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে, ফলে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর বিশ্বকাপ ক্যারিয়ারে একটি যতিচিহ্ন পড়েছে।

অধিনায়কের পর এবার দলের কোচকেও হারালো পর্তুগাল। বিশ্বকাপের শেষ ষোলোয় যাত্রা শেষ হওয়ার পর মার্তিনেজ পর্তুগালের কোচ পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। স্পেনের বিপক্ষে ম্যাচটি ছিল পর্তুগালের ডাগআউটে তার সর্বশেষ উপস্থিতি, এই তথ্য তিনি জানান।

মার্তিনেজ মনে করেন, কোচের পদ থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। তিনি বলেন, ‘হ্যাঁ, পর্তুগালের হয়ে এটিই আমার শেষ ম্যাচ ছিল। আমি গর্বিত। আমি ৪৫ ম্যাচে দায়িত্ব পালন করেছি। পর্তুগাল আমাকে সাদরে গ্রহণ করেছে, ভালোবাসা পেয়েছি। এসব স্মৃতি সবসময় লালন করব। এটা ছিল আনন্দের, গর্বের এবং দায়িত্বের। শেষটা কঠিন, কিন্তু একটা অধ্যায়ের সমাপ্তি। এই পরিস্থিতি বিবেচনায়, এই সিদ্ধান্তই (দায়িত্ব থেকে সরে যাওয়া) যৌক্তিক।’

একটি হারে পর্তুগাল ব্যর্থ হয়ে যায়নি জানিয়ে মার্তিনেজ বলেছেন, ‘আমরা ব্যর্থ হইনি। আমরা একটি ম্যাচই হারিয়েছি, সেটিও এমন একটি দলের বিপক্ষে, যারা এবারের আসরের অন্যতম ফেবারিট। বড় ম্যাচগুলোতে, বড় দলের বিপক্ষে জয়-পরাজয় নির্ভর করে অনেক খুঁটিনাটি বিষয়ের ওপর। কেউ তখনই ব্যর্থ হয়, যখন জেতার চেষ্টা করে না, কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়েছি।’

মার্তিনেজ ২০২৩ সালের জানুয়ারি থেকে পর্তুগালের দায়িত্ব নেন। তার অধীনে ৪৫ ম্যাচ খেলে ৩২টিতে জয় পেয়েছে পর্তুগাল। ৬ ড্রয়ের বিপরীতে ৭ হার দেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা পরিষদের চেয়ারম্যান, অধ্যাপক মামুন মাহমুদ, বৃক্ষরোপণ ২০২৬ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার,

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৩ এম


জেলা পরিষদের চেয়ারম্যান, অধ্যাপক মামুন মাহমুদ, বৃক্ষরোপণ ২০২৬ উদ্বোধন

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জের উদ্যোগে,
নারায়ণগঞ্জ ডিএনপি লেকপাড়ে সিদ্ধিরগঞ্জ বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহামুদ, নারায়ণগঞ্জের এক নম্বর ওয়ার্ডে, বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে, পনেরশো বৃক্ষরোপণ করার করার জন্য কার্যক্রম অনুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন , নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট এর কর্মকর্তা মাহমুদা মুন্স, প্রজেক্ট কর্মকর্তা সুজন,
বিএনপি ওয়ার্ড সভাপতি মনির হোসেন, যুবদলের নেতা জুয়েলস সহ বিভিন্ন রাজনৈতিক বিদ,
নারায়ণগঞ্জক কল কারখানার একটি শহর, তাই এখানে বৃক্ষরোপণের মাধ্যমে অক্সিনকে সবার মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, পনেরশো বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন, বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জের কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বিদ্যালয়ে নির্দিষ্ট ৩ বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৫ এম


প্রাথমিক বিদ্যালয়ে নির্দিষ্ট ৩ বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি নির্দিষ্ট বই সংরক্ষণের যে নির্দেশনা পূর্বে দেয়া হয়েছিল, সরকার তা বাতিল করেছে।

সোমবার (৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশটি উল্লেখ করেছে, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক ৩টি বইয়ের সমন্বয়ে ১ সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুন যে নির্দেশনা দেয়া হয়েছিল, তা নির্দেশক্রমে বাতিল করা হলো।

এদিকে, আদেশটি অবিলম্বে কার্যকর করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%