ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

আর্চারের ফেরার সম্ভাবনা, একাদশ নিয়ে ধোঁয়াশা ম্যাককালামের


আর্চারের ফেরার সম্ভাবনা, একাদশ নিয়ে ধোঁয়াশা ম্যাককালামের

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে খেলতে না পারা জফ্রা আর্চারকে পরের ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তবে, ওভাল টেস্টের একাদশে গতিময় পেসার আর্চারকে রাখতে পারবেন কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলেননি তিনি।

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন আর্চার এবং বর্তমানে তিনি বিরতিতে আছেন। ভারতের ফ্র্যঞ্চাইজি লিগের ব্যস্ততায় পর্যাপ্ত সময় না পাওয়ায় একাদশের জন্য তাকে কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে রাখা হয়নি। উল্লেখ্য, ৯৯৬ বলের ম্যাচটি ১১৫ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড।

সিরিজের শেষ দুই টেস্টে খেলার জন্য এখন বারবাডোজে নিজেকে প্রস্তুতি নিচ্ছেন আর্চার। লর্ডসে জয় লাভের পর ম্যাককালাম জানিয়েছেন, আগামী দুই-এক দিনের মধ্যে আশা করা হচ্ছে তাঁকে পরের ম্যাচে পাওয়া যাবে।

আরও পড়ুন: ইসরায়েলের বিমান হামলায় নিহত ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ আবদেল-মালেক

এ বিষয়ে ম্যাককালাম বলেন, “দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী; এরপর কন্ডিশন বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।” তিনি আরো যোগ করেন, “জফের (জফ্রা আর্চার) ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। অতীতে সে দেখিয়েছে যে, আমরা যে পরিকল্পনা করি, সেটি মেনে নিজেকে তৈরি করতে পারে।”

যদিও, আর্চার ফিট থাকলে পরের টেস্টের একাদশে তার প্রবেশ নিশ্চিত নয়, সে বিষয়ে একটা ইঙ্গিতও দিলেন ম্যাককালাম। এ বিষয়টি কন্ডিশনের ওপর ভিত্তি করছে।

গত গ্রীষ্মে ভারতের বিপক্ষে ফেরার পর আর্চার পাঁচটি টেস্টে ২৭.৮৮ গড়ে ১৮টি উইকেট নিয়েছেন। গত ডিসেম্বরে অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের সর্বশেষ ম্যাচে ইনিংসে পাঁচটি উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে তাঁর। ম্যাককালাম একটি শক্তিশালী পেস বোলিং আক্রমণ গড়ে তুলতে চান এবং উল্লেখ করেছেন, “কেমন কন্ডিশনের মুখোমুখি হতে যাচ্ছি, তার ওপর ভিত্তি করে বেছে নেওয়ার জন্য অনেক পেসার প্রয়োজন আমাদের। সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। তবে, জয়ের সর্বোচ্চ সুযোগ তৈরি করতে কন্ডিশন অনুযায়ী উপযুক্ত খেলোয়াড় বেছে নেওয়ার চেষ্টা করছি।”

এছাড়া, ইংল্যান্ড-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১৭ জুন।

আরও পড়ুন: নিরাপত্তা উদ্বেগে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসসিসির মার্কেটে অবৈধ দোকান রাখা হবে না: আবদুস সালাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


ডিএসসিসির মার্কেটে অবৈধ দোকান রাখা হবে না: আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিজস্ব মালিকানাধীন মার্কেটগুলোতে কোনো ধরনের অবৈধ দোকান বা অবৈধ স্থাপনা রাখা হবে না বলে জানিয়েছেন প্রশাসক আবদুস সালাম।

মঙ্গলবার (৯ জুন) নগর ভবনে ডিএসসিসির মার্কেট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং ট্রেড লাইসেন্সসহ সার্বিক বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে তিনি এ কথা বলেন।

ডিএসসিসির প্রশাসক উল্লেখ করেন, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো দোকান চললে, তা সিলগালা করে দেয়া হবে।

এছাড়া একই সঙ্গে তিনি জানান, দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে চলে আসা অবৈধ স্থাপনাগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের তাগিদ দেন।

হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স নিয়মিত পরিশোধের আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, নিয়ম মেনে ব্যবসা করলে সিটি করপোরেশন সব ধরনের আইনি সহযোগিতা দেবে।

এদিকে, যাদের ট্যাক্স বকেয়া রয়েছে, তাদের জন্য কোনো ধরণের ছাড় না দেয়ার কথাও জানান দক্ষিণ সিটির প্রশাসক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


কুয়েতে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা

কুয়েতে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সার্কুলার অনুযায়ী, ১০টি দেশ থেকে পুরুষ ও নারী গৃহকর্মী নিয়োগের অনুমতি দেয়া হয়েছে। একই সঙ্গে ২৭টি দেশের উপর গৃহকর্মী নিয়োগের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার জন্য নতুন সার্কুলার জারি করা হয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সবশেষ নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ১০টি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে এবং আবেদন প্রক্রিয়া গভর্নরেটভিত্তিক সেবা কেন্দ্রের মাধ্যমে সম্পন্ন হবে।

অনুমোদিত দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, বেনিন, সেনেগাল (শুধুমাত্র পুরুষ কর্মী), ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, ভারত, ভিয়েতনাম এবং নেপাল।

অন্যদিকে, নতুন তালিকায় ২৭টি দেশ থেকে গৃহকর্মী নিয়োগ নিষিদ্ধ রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ারের সুপারিশ ও মূল্যায়নের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শুধুমাত্র নারী গৃহকর্মীদের জন্য প্রযোজ্য। কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপের মাধ্যমে গৃহকর্মী নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি, শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং নিয়োগ প্রক্রিয়াকে আরও কার্যকর করা সম্ভব হবে। একই সঙ্গে নিয়োগকারী ও কর্মীদের অধিকার সুরক্ষায় নতুন নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ থেকে দীর্ঘদিন ধরে সরকারিভাবে নারী গৃহকর্মী প্রেরণ বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। তবে পুরুষ গৃহকর্মী, দারোয়ান, বাবুর্চী, ড্রাইভারসহ বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমিকরা কুয়েতে যাচ্ছেন। বর্তমানে প্রকাশিত অনুমোদিত দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকায় কুয়েতে গৃহকর্মী পাঠানোর বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে কুয়েত ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ভবিষ্যতে কোনো সমঝোতা বা নতুন সিদ্ধান্ত আসে কিনা, সেদিকে নজর রাখা হচ্ছে প্রবাসী মহলের।

অনেকে আবার মনে করছেন, নতুন অনুমোদিত দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকার কারণে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের বিষয়ে কুয়েত সরকারের পূর্বের অবস্থানেই হয়তো থাকতে পারে।

এদিকে সবশেষ প্রতিবেদনে ১০টি অনুমোদিত দেশের কথা উল্লেখ থাকলেও, ২৭টি নিষিদ্ধ দেশের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি। তবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ববর্তী সরকারি সার্কুলার ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত নিষিদ্ধ দেশগুলোর তালিকায় রয়েছে: ইন্দোনেশিয়া, ভুটান, আইভরি কোস্ট, মাদাগাস্কার, জিবুতি, ইথিওপিয়া, বুরকিনা ফাসো, গিনি, গিনি-বিসাউ, কেনিয়া, উগান্ডা, নাইজেরিয়া, টোগো, সেনেগাল, মালাউই, চাদ, সিয়েরা লিওন, নাইজার, তানজানিয়া, গাম্বিয়া, ঘানা, জিম্বাবুয়ে, ক্যামরুন, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, ইরিত্রিয়া, লাইবেরিয়া।

২০২৬ সালের প্রতিবেদনে কেবল ১০টি অনুমোদিত দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। ২৭টি নিষিদ্ধ দেশের মধ্যে কিছু দেশের অবস্থান পরবর্তীতে পরিবর্তিত হয়ে থাকতে পারে। কুয়েত সরকারের সবশেষ সার্কুলার প্রকাশ হলে চূড়ান্ত হালনাগাদ তালিকা নিশ্চিত করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপাচার্যের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করলেন বেরোবি কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


উপাচার্যের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করলেন বেরোবি কর্মকর্তারা

দীর্ঘদিন ধরে পদোন্নতি এবং আপগ্রেডেশনে বৈষম্য, প্রহসন ও হয়রানির অভিযোগে চলমান কর্মবিরতি কর্মসূচি উপাচার্যের দেওয়া আশ্বাসের ভিত্তিতে স্থগিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তারা।

মঙ্গলবার (৯ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট সংলগ্ন কর্মবিরতি স্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত কর্মকর্তারা এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. আনোয়ার হোসেন মিঠু বলেন, “রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা শেষে প্রশাসন আমাদের আন্তরিকভাবে জানিয়েছে যে, পদোন্নতি এবং আপগ্রেডেশনের বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উপাচার্য মহোদয়ের মৌখিক আশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের চলমান কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি প্রশাসন দ্রুত সময়ের মধ্যে বিষয়টির কার্যকর সমাধান করবে। সেই প্রত্যাশা থেকেই আপাতত আন্দোলন স্থগিত রাখা হয়েছে।”

এদিকে, উল্লেখ্য যে, পদোন্নতি ও আপগ্রেডেশনে বৈষম্যের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের একাংশ কর্মকর্তা। কর্মসূচির কারণে প্রশাসনিক কার্যক্রমেও আংশিক প্রভাব পড়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. হাসিবুল আহসান, মোছা. খালিদা আক্তার, ফজলুল হক, মো. মমিনুল ইসলাম, শাপলা রানী সরকার, সহকারী প্রকৌশলী মো. আহসানুল হাবিব এবং সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. মনজুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে খেলতে ৩০০ কেজি মাছ নিয়ে নরওয়ে গেছে আমেরিকায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


বিশ্বকাপে খেলতে ৩০০ কেজি মাছ নিয়ে নরওয়ে গেছে আমেরিকায়

দীর্ঘ ২৮ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরে আসছে নরওয়ে। সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার পর টানা ছয় আসর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল ইউরোপের দেশটি। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসন্ন বিশ্বকাপে খেলতে যাচ্ছে আর্লিং হালান্ড এবং মার্টিন ওডেগার্ডের দল।

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে নরওয়ে দলের সদস্যরা। তবে মাঠে খেলার আগেই কিছু ব্যতিক্রমী কারণে বিশ্বজুড়ে আলোচনা সৃষ্টি করেছে তারা।

খেলোয়াড়দের সর্বোচ্চ ফিটনেস এবং পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষ্যে এবার খাদ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন। স্থানীয় খাবারের ওপর পুরোপুরি নির্ভর না করেই নিজেদের দেশ থেকে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী নিয়ে এসেছে দলটি। জানা গেছে, নরওয়ে থেকে প্রায় ৩০০ কেজি তাজা লাল মাছ এবং ১১৬ কেজি বিখ্যাত নরওয়েজিয়ান ব্রাউন চিজ উড়িয়ে আনা হয়েছে যুক্তরাষ্ট্রে।

ফুটবলারদের জন্য পরিচিত ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে দলের সঙ্গে রয়েছেন নরওয়ের দুই খ্যাতনামা শেফ অ্যারন এসপেল্যান্ড এবং এইরিক তুফতে। শেফ অ্যারন এর আগে ২০২০ অলিম্পিকে নরওয়ে দলের রান্নাঘরের দায়িত্ব পালন করেছিলেন। তাঁরা দলের দীর্ঘদিনের প্রধান শেফের সঙ্গে মিলে খেলোয়াড়দের প্রয়োজন অনুযায়ী একটি বিশেষ খাদ্যতালিকা প্রস্তুত করছেন।

এ বিষয়ে শেফ অ্যারন এসপেল্যান্ড বলেন, "নরওয়ে থেকে সুদূর আমেরিকায় প্রায় আধা টন খাদ্যসামগ্রী পাঠানো সহজ ছিল না। তবে আমরা আমাদের নিজস্ব উপকরণের গুণগত মানের ওপর আস্থা রাখি। তাই বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে দেশের সেরা খাবারই খেলোয়াড়দের দিতে চাই।"

তিনি আরও বলেন, "আমরা যদি নিশ্চিতভাবে জানি খাবারে ব্যবহৃত টমেটোটি কোন কৃষক উৎপাদন করেছেন কিংবা মাছটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, তাহলে সেটি আমাদের কাছে বিশেষ বিষয়। নরওয়েজিয়ান উপকরণ ব্যবহার করতে পারাটা আমাদের কাছে গর্বের।"

বিশ্বকাপের আগে নরওয়ের এই ব্যতিক্রমী প্রস্তুতি ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্সেও হালান্ড-ওডেগার্ডরা কতটা সফলভাবে সেই প্রস্তুতির প্রতিফলন ঘটাতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%