০২:৫৪ পি.এম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিজস্ব মালিকানাধীন মার্কেটগুলোতে কোনো ধরনের অবৈধ দোকান বা অবৈধ স্থাপনা রাখা হবে না বলে জানিয়েছেন প্রশাসক আবদুস সালাম।
মঙ্গলবার (৯ জুন) নগর ভবনে ডিএসসিসির মার্কেট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং ট্রেড লাইসেন্সসহ সার্বিক বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে তিনি এ কথা বলেন।
ডিএসসিসির প্রশাসক উল্লেখ করেন, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো দোকান চললে, তা সিলগালা করে দেয়া হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে নার্স দিয়ে ডেলিভারিতে নবজাতকের মৃত্যু, ক্লিনিকের ম্যানেজারকে মারধর
এছাড়া একই সঙ্গে তিনি জানান, দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে চলে আসা অবৈধ স্থাপনাগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের তাগিদ দেন।
হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স নিয়মিত পরিশোধের আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, নিয়ম মেনে ব্যবসা করলে সিটি করপোরেশন সব ধরনের আইনি সহযোগিতা দেবে।
এদিকে, যাদের ট্যাক্স বকেয়া রয়েছে, তাদের জন্য কোনো ধরণের ছাড় না দেয়ার কথাও জানান দক্ষিণ সিটির প্রশাসক।
আরও পড়ুন: ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন