০৫:৫২ পি.এম
নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি পরিবারের দরজার সামনে কাফনের কাপড় এবং একটি চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির দ্বারা রেখে দেওয়া হুমকিমূলক চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যার ফলে ওই পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
বুধবার (১ জুলাই) পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের সময় আব্দুল গফুরের বাড়ির সামনে কাফনের কাপড় সদৃশ কাপড় এবং একটি চিরকুট রাখা হয়। মঙ্গলবার (৩০ জুন) রাতে কে বা কারা গেটের দরজার সামনে একটি কাফনের কাপড় রেখে যায়, এবং এর সঙ্গে একটি চিরকুট সংযুক্ত করা হয়। ঘটনাটি সকালে নজরে আসার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে।
আরও পড়ুন: অভয়নগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আবুল কালাম আজাদকে দেখতে হাসপাতালে যান উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ
চিরকুটে লেখা ছিল, ‘সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর নাও সময় পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই। অবস্থা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিক। মানুষের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে আল্লাহ ভীরু হো।’
ভুক্তভোগী পরিবারের সদস্যরা, আ. গফুর ও আ. বারিকসহ অন্যরা জানান, হঠাৎ এমন অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর হুমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ধরনের ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। কে বা কারা এ কাজটি করেছে, তা তারা বোঝার চেষ্টা করছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
নলডাঙ্গার ওসি নূরে আলম বলেন, ‘বিষয়টি দেখা হচ্ছে। পুলিশ পাঠানো হচ্ছে।’
আরও পড়ুন: শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন