০৪:৫৪ পি.এম
সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুস সবুর (৩৭) নামে এক আম ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুস সবুর টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের রাফেজ আলীর ছেলে।
আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, যন্ত্রপাতি জব্দ—৫ হাজার টাকা জরিমানা আদায়
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, চাপাইনবাবগঞ্জ থেকে টাঙ্গাইলের দিকে আসা আমবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। তখন আমের ঝুড়ির নিচে চাপা পড়ে আব্দুস সবুর ঘটনাস্থলেই মারা যান। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করে থানায় রাখা হয়েছে।
তিনি আরো জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকে থাকা আমগুলো নিহতের সাথে থাকা অপর দুই ব্যবসায়ী নিয়ে গেছেন। এ ঘটনাটি নিয়ে মামলা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন