০৬:৪৬ পি.এম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন যে, বুয়েটে আবাসনব্যবস্থা বাড়ানোর প্রতিশ্রুতির পাশাপাশি আবরার নামের হল করার প্রস্তাব দেওয়া হবে। আজ শনিবার (২৭ জুন) বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী ড. মিলন জানিয়েছেন যে, বুয়েট ক্যাম্পাসের আরেকটি অংশ পূর্বাচলে করার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির গবেষণা খাতে অর্থ বাড়ানোরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে আগামীতে দুটি দিবস পালনের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোতে আবরার ফাহাদের হত্যার মতো এমন নৃশংস ঘটনা আর যাতে না ঘটে সে বিষয় শিক্ষার্থীদের আরো সচেতন করতে হবে।’
এ ছাড়া তিনি জানান, সেশনজট কোনোভাবেই কাম্য নয় এবং বলেন, ‘৪ বছরের কোর্স নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে।’ চলতি শিক্ষাবর্ষে বুয়েটে ১৩৭০ জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে পথচারী ও বিক্রেতাদের ওপর গাড়ির ধাক্কায় ৩ নিহত, ৩ গুরুতর আহত
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন