০৬:৩১ পি.এম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও তিনি কোনোদিন পরাজিত হননি। বরং, দেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা পরাজিত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে জিয়াউর রহমান আর্কাইভের আয়োজিত একটি গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে এই কথা বলেন রিজভী।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, রাষ্ট্র শাসনের সব স্থানেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অর্জন রয়েছে। নারীদের জন্য উপবৃত্তি চালুর মাধ্যমে পিছিয়ে থাকা গোষ্ঠীকে ক্ষমতায়নের জন্য তিনি কাজ করে গেছেন।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
এসময় তিনি উল্লেখ করেন রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বেগম খালেদা জিয়ার সাফল্যের কথা। তিনি বলেন, তার রাজনৈতিক জীবন নিয়ে গবেষণার মাধ্যমে নতুন প্রজন্ম শিক্ষা নিতে পারবে। একইসঙ্গে মানবিক রাজনৈতিক নেতা তৈরিতে সংস্কৃতিবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন রুহুল কবির রিজভী।
রিজভী আরও বলেন, সাংস্কৃতিক পরিধি বৃদ্ধি করতে না পারলে অগ্রগতি হবে না। মানুষের রাজনৈতিক নেতা তৈরিতে সংস্কৃতিবোধ তৈরি করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন